নজরবন্দি ব্যুরোঃ করোনায় বেসামাল অর্থিনীতি, গত এক বছরের বেশি সময় ধরে দেশে এবং বিশ্বে করনা প্রকোপ। দিকে দিকে ভেঙ্গে পড়ছে অর্থনীতি, ভাঙছে স্বাস্থ্য পরিকাঠামো। দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে গোটা দেশ। এই পরিস্থিতিতে অর্থনৈতিক বিপর্যয়কে সামলাতে বুধবার সকালে বড় ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
আরও পড়ুনঃ ভোটে হেরে মুখ্যমন্ত্রী! বাংলায় প্রথম, মমতাকে কটাক্ষ প্রতিপক্ষ শুভেন্দুর।
এই মুহুর্তে করনা সংক্রমণ এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে এগিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যাওয়াই একটা বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে আংশিক বা পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে কোন কোন রাজ্য। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের বক্তব্য দীর্ঘকাল ব্যবসায়ীরা এই ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে শিখে নিচ্ছেন। সেই সঙ্গে তিনি এও জানান, এই পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীদের উপরে যাতে চাপ কম পড়ে সেদিকে লক্ষ্য রেখেও পদক্ষেপ করছে আরবিআই।পরিস্থিতি সামলাতে এবনহ জীবনযাত্রা চালিয়ে যেতে কোভিড ব্যাংক ঋণ দিচ্ছে RBI। সেই সঙ্গে সাধারণ ভাবে ঋণ ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
করোনায় বেসামাল অর্থিনীতি, করোনা পরিস্থিতিতে মেডিক্যাল পরিষেবায় তহবিলের শক্তি বাড়াতে ৫০ হাজার কোটি টাকার ‘টার্ম লিকুইড ফেসিলিটি’-র অর্থাৎ অতিরিক্ত নগদ জোগানের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এর ফলে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মেডিক্যাল পরিষেবা ক্ষেত্রে বেশি ঋণ দিতে পারবে ব্যাংকগুলি। টিকা নির্মাতা সংস্থা থেকে শুরু করে হাসপাতালগুলি সুবিধা পাবে এই সিদ্ধান্তের।



