RBI: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে EMI এর বোঝা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক। বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এর ফলে রেপো রেট বৃদ্ধির হার ৬.৫ শতাংশে গিয়ে দাঁড়াল।

আরও পড়ুনঃ পতাকা বিড়ির আটটি ঠিকানায় আয়কর হানা, মিলতে পারে নগদ টাকা!

যার ধাক্কায় গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাড়তে পারে অন্যান্য ঋণের ইএমআইও। এই নিয়ে টানা ছ’বার রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। গত বছর ডিসেম্বরে এমপিসির বৈঠকের পর রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে EMI এর বোঝা

তার পরে আবার ফেব্রুয়ারিতে মিলিত হয় এমপিসি। যদিও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই রয়েছে।রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে EMI এর বোঝা
ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে EMI এর বোঝা

সাধারণত, রেপো রেট বাড়লে তার সরাসরি প্রভাব এসে পড়ে ঋণ শোধের প্রক্রিয়ায়। উল্লেখ্য, রেপো রেট যে বাড়বেই সে বিষয়ে নিশ্চিত ছিল ওয়াকিবহাল মহল। কেন্দ্রীয় বাজেটের ঠিক আগে একটি ভোট নেওয়া হয়।

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে EMI এর বোঝা

8 5

সেই সময় ৫২ জন অর্থনীতিবিদের মধ্যে ৪০ জনই জানান, যা পরিস্থিতি তাতে ফের রেপো রেট বাড়ানো ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সামনে আর পথ নেই। এবং তা বাড়ানো হবে ২৫ বেসিস পয়েন্ট। সেই ভবিষ্যদ্বাণীই মিলে গেল বুধবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন