প্রথম দিনেই স্বস্তি, অনেকটাই নিম্নমুখী করোনায় মৃতের সংখ্যা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে এখনো রয়ে গিয়েছে করোনার প্রভাব। তবে অনেকটাই নিয়ন্ত্রনে রাজ্যের কোভিড পরিস্থিতি। ফলে দেশের বিভিন্ন রাজ্যে শিথিল হয়েছে করোনার বিধিনিষেধ। এবার সপ্তাহের প্রথম দিনেই স্বস্তি দিল দেশের কোভিড গ্রাফ। হু হু করে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

আরও পড়ুনঃ Richa Ghosh: ব্যাটে আসেনি রান, তবুও অনন্য রেকর্ড গড়লেন রিচা

বর্তমানে স্বাস্থ্যমন্ত্রকের তরফে উঠে আশা তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬২ জন। ও করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৬৬ জন। অনেকেই জিজ্ঞেস করছেন তাহলে কি এবার শেষের পথে করোনার তৃতীয় ঢেউ? ঠিক তেমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রথম দিনেই স্বস্তি, তলানিতে কোভিড গ্রাফ

COVID-19 and antibiotic resistance – News & Views – ReAct
প্রথম দিনেই স্বস্তি, অনেকটাই নিম্নমুখী করোনায় মৃতের সংখ্যা

উল্লেখ্য, গত রবিবার গোটা দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজারের কাছাকাছি। প্রাণ গিয়েছিল ১৫৮ জনের। তবে সেখান থেকে আজ অনেকটাই নিম্নমুখী হয়েছে মৃত্যুর সংখ্যা। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৬৬ জন। যারফলে গোটা দেশে মোট করোনার বলি হয়েছেন ৫১৫১০২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯৬২০ জন। ৯৮.৬৮ শতাংশে এসেছে সুস্থতার হার। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর