নজরবন্দি ব্যুরোঃ দেশের কোভিড গ্রাফে স্বস্তি, একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজার ৬১৫ জন। ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল দেশের কোভিড গ্রাফ। মৃত্যুসংখ্যা ও অ্যাকটিভ কেসের হারও ক্রমাগত বেড়ে চলেছিল। এমতাবস্থায় করোনার চতুর্থ ঢেউ যে আসন্ন তা নিয়ে একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল দেশবাসী।
আরও পড়ুনঃ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল রাজ্যে, তবে লাফ দিয়ে বাড়ল পজিটিভিটি রেট!
তবে মঙ্গলবারের কোভিড পরিসংখ্যানে স্বস্তি ফিরল।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৫ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩১ হাজার ৪৩ জন। যা গতকালের থেকে ৩৩০ জন বেশি।

দেশের অ্যাকটিভ কেস ০.৩০ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৬৫ জন।

অবশেষে দেশের কোভিড গ্রাফে স্বস্তি, আক্রান্তের সংখ্যা কমলো অনেকটাই

সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। কোভিডের সংক্রমণ রুখতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই দেশে ১৯৯ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।



