২৫ বছরের অমর প্রেম,ডিডিএলজি-এর রাজ-সিমরণ কী বলছেন!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ বছরের অমর প্রেম,ডিডিএলজি-এর রাজ-সিমরণ কী বলছেন! ২৫ বছরের অমর প্রেম। DDLG এর সবথেকে প্রিয় ডায়লগ, “রাজ, নাম তো শুনা হি হোগা”- এই পাঁচটা শব্দ এখনও তোলপাড় করে দেয় সিনেমাপ্রেমীদের। ২০ অক্টোবর। বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় চোখ পড়তেই চক্ষু চড়কগাছে ওঠার উপক্রম।

আরও পড়ুনঃ এবার কি আইনি লড়াইয়ের পথে রিয়া-আঙ্কিতা?

অভ্যাসের বশে টুইটারে শাহরুখ খানের প্রোফাইল খুলতেই ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল ‘রাজ মালহোত্রা’র নাম। কী লিখলেন রাজ/ কিং খান? তাঁর মনের দুয়োরে উঁকি দিল ২৫ বছর আগেকার স্মৃতি। সঙ্গে সঙ্গে কাজলের প্রোফাইল খুলতেই মিলে গেল রহস্যের চাবিকাঠি। কারণ তাতে আবার লেখা রয়েছে ‘সিমরন’। কারণ নিশ্চয়ই আপনারও এতক্ষণে বুঝে গিয়েছেন। হ্যাঁ, বলিউডের সবেচেয়ে জনপ্রিয় জুটি নিজেদের টুইটার প্রোফাইলের নাম পালটে দিয়েছেন। নিজেদের জীবনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমার প্রেক্ষাগৃহে মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে। ২৫ বছর আগে ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (DDLJ25)।

ভারতীয় সিনেমার ইতিহাসে রচিত হয়েছিল রোম্যান্সের নতুন গাথা। একসঙ্গে সিনেমা আগেও করেছিলেন শাহরুখ খান ও কাজল । কিন্তু ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ তাঁদের জুটিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। সাফল্যের সেই ইতিহাসকেই মঙ্গলবার সেলিব্রেট করছে শাহরুখ-কাজল জুটি। ছবিতে অভিনয় করেছিলেন অমরীশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, পরমীত শেঠি, মন্দিরা বেদী, অনুপম খের, অর্চনা পূরণ সিং এবং করণ জোহর। প্রযোজনা সংস্থা যশরাজের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে শুটিংয়ে কিছু অদেখা মুহূর্ত। ২৫ বছরের অমর প্রেম।

২৫ বছরের অমর প্রেম,ডিডিএলজি-এর রাজ-সিমরণ কী বলছেন! ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র বেশিরভাগ শুটিং হয়েছিল ইউরোপে। বিশেষ করে লন্ডনে। সোমবারই লন্ডন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল রাজ-সিমরন হিসেবে শাহরুখ ও কাজলের ব্রোঞ্জের মূর্তি বসানো হবে লন্ডনের বিখ্যাত লেইসেস্টার স্কোয়ারে। আগামী বছরের বসন্তে তা উন্মোচন করা হবে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর