বাড়ছে সংক্রমণ, দ্বিতীয় এবং বুস্টার ডোজের মধ্যে সময়সীমা কমানোর ভাবনা কেন্দ্রের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে। কারণ, ক্রমাগত বাড়ছে দৈনিক সংক্রমণ। এদিন ৩ হাজার পেরিয়ে গেল সেই সংখ্যা। তাতেই আশঙ্কা দেখছে চিকিৎসক মহল থেকে প্রশাসন। এর মধ্যেই বেশ কিছু জেলায় কড়া কোভিড বিধি জারি হয়েছে।

আরও পড়ুনঃ দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে, বাড়ছে দৈনিক সংক্রমণ

টিকাকরণে জোর দিচ্ছে প্রশাসন। বুস্টার ডোজ নেওয়ার ওপরেও এবার জোর দিচ্ছে সরকার। খবর, কোভিড টিকার দ্বিতীয় এবং বুস্টার ডোজের মধ্যে সময়সীমা কমানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে।

এখন দ্বিতীয় ডোজ নেওয়ার ন’‌ মাস পর বুস্টার ডোজ নেওয়া যায়। এই সময়ের ব্যবধান এবার কমিয়ে ছ’‌ মাস করতে চাইছে কেন্দ্র সরকার। এই নিয়ে ২৯ এপ্রিল একটি বৈঠকে বসবে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন (‌NTAGI)‌‌।

booster dose

সেখানেই এই ব্যবধান কমানোর প্রস্তাব দেওয়া হবে। তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য মঙ্গলবার পর্যন্ত ১৮ থেকে ৫৯ বছর বয়সি ৫ লক্ষ ১৭ হাজার ৫৪৭ জন কোভিড টিকার বুস্টার ডোজ পেয়েছেন। বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নথি।

booster dose

বাড়ছে সংক্রমণ, দ্বিতীয় এবং বুস্টার ডোজের মধ্যে সময়সীমা কমানোর ভাবনা কেন্দ্রের

6 15

পাশাপাশি ৪৭ লক্ষ ৩৬ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যকর্মী, ৭৪ লক্ষ ৪৭ হাজার ১৮৪ জন কোভিড যোদ্ধা, ১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ৫৯৫ জন প্রবীণ নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন। ১০ এপ্রিল কেন্দ্র ঘোষণা করে, যে ১৮ বছরের বেশি বয়সি সব নাগরিক বুস্টার ডোজ নিতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর