নজরবন্দি ব্যুরোঃ গতবারের মতো এবছরও আইএসএলে এখনও পর্যন্ত ব্যাপকভাবে ধরাশায়ী এসসি ইস্টবেঙ্গল। লিগের দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হলেও শেষপর্যন্ত সঙ্গী হয়েছে ব্যর্থতা। তবে মানালো দিয়াজ ও রেনেডি সিংয়ের দায়িত্ব ছাড়ার পর মারিও রিভেরার দৌলতে এফসি গোয়ার বিপক্ষে প্রথম জয় আসলেও পরবর্তী ম্যাচে ফের ধরাশায়ী হয় লাল-হলুদ ব্রিগেড।
যদিও তারপরে অর্থাৎ ডার্বি ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর সুর ছিল অরিন্দম-রফিকদের গলায় থাকলেও জামসেদ পুত্র কিয়ান নাসিরির দাপটে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পরে রিভেরার লাল-হলুদ। প্রথমদিকে ১-০ ব্যাবধানে এগিয়ে থাকলেও শেষের দিকে কিয়ানের কামালে বেসামাল হয়ে পরে ইস্টবেঙ্গল। তাই লিগের বাকি ম্যাচ গুলিতে দলের রক্ষনভাগ মজবুত করার লক্ষ্যে মুম্বাইয়ের তারকা কে সই করালো ইস্টবেঙ্গল।
সেইমতো আজ কিছুক্ষণ আগেই নিজেদের অফিসিয়াল সাইট থেকে প্রাক্তন মুম্বই তারকা নাওচা সিংকে সই করানোর কথা ঘোষণা করে ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, গত ২০২০ -২১ আইলীগের ক্ষেত্রে গোকুলাম কেরালা কে চ্যাম্পিয়ান করার অন্যতম তারকা ছিলেন বছর বাইশের এই মনিপুরি তারকা। এমনকি তাঁর আগের বছর ২০১৯ সালে দলের ডুরাণ্ট কাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মনিপুরি তারকা।
শক্তিশালী রক্ষনের ভাবনা, লাল-হলুদে সই নাওচার
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
We are happy to announce the arrival of I-League winning defender 𝐍𝐚𝐨𝐜𝐡𝐚 𝐒𝐢𝐧𝐠𝐡, on loan from Mumbai City FC till the end of the 2021-22 Hero Indian Super League season.#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/6hrFQhpL5R
— SC East Bengal (@sc_eastbengal) January 31, 2022
এবার তার উপরেই ভরসা রাখতে চলেছে মারিও রিভেরার লাল-হলুদ। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে এই তারকা বলেন,আমি এসসি ইস্টবেঙ্গলে খেলার জন্য মুখিয়ে আছি। অত্য়ন্ত সম্মানীয় এই ক্লাব ইতিহাস সমৃদ্ধ। প্রত্যেকটা ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। তবে আদৌ কবে ফের জয়ের সরনিতে ফেরে এসসি ইস্টবেঙ্গল সেদিকেই নজর এখন সকলের।



