করোনা মৃতের দেহ ছুঁলনা কেউ, আত্মীয়সম যত্নে শেষ যাত্রার সঙ্গী রেড ভলেন্টিয়ার্স…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মৃতের দেহ ছুঁলনা পরিবারের কেউ, ভরসা যোগাল লাল স্বেচ্ছাসেবক। রাজ্য জুড়ে অসামান্য নজির গড়ছেন রেড ভলেন্টিয়ার্সরা। কোভিড আক্রান্ত, ওষুধ চাই? অক্সিজেন? খাওয়ার? সবেতেই আছে রেড ভলেন্টিয়ার্সরা। রাজ্যের অলিগলিকে কার্যত বুকে আগলে নিয়েছেন তাঁরা। পরিষেবার বদলে কোন চাওয়া পাওয়া নেই এই ভলেন্টিয়ার্সদের, মানুষের ভালবাসাতেই ভরছে হৃদয়।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন

রেড ভলেন্টিয়ার্সদের বিবিধ কাজের মধ্যে একটি কাজ মানুষের মনে দাগ কেটে দিল এদিন। ঘটনাস্থল উত্তরবঙ্গের ধূপগুড়ি। মনিকা রানী বোস নামক এক মহিলা বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাড়ি ধূপগুড়ি পুরসভার ১৩ নং ওয়ার্ডে। ষাটোর্ধ্ব মহিলা করোনা সংক্রামিত হয়েছিলেন গত ৭ই মে। তারপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন তিনি।

রাজ্যের যেকোন এলাকায় রেড ভলেন্টিয়ার্সদের সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন 

কিন্তু চূড়ান্ত শারীরিক পরিস্থিতির অবনতি হয় বুধবার এবং মৃত্যু হয় মহিলার। সমস্যা দেখা দেয় মৃত্যুর পরেই। করোনা আক্রান্ত হয়ে মৃত মহিলার শেষকৃত্য করবে কে? পরিবার? না করোনা সংক্রামিত হওয়ার ভয়ে মহিলার নিজের বাড়ির কেউ এগিয়ে আসেনি। মহিলার মৃত্যুর খবর পেয়ে ধূপগুড়ি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স এলেও দেহ তুলে দেওয়ার মত কাজটিও কেউ করেননি! অতঃপর ভরসা রেড ভলেন্টিয়ার্স।

করোনা মৃতের দেহ ছুঁলনা কেউ। না পাড়া প্রতিবেশী না আত্মীয় স্বজন। তখন খবর পেয়ে পিপিই কিট পরে ঘরের লোক রেড ভলেন্টিয়ার্সরা হাজির হল ঘটনাস্থলে। আত্মীয়সম যত্নে তাঁরা প্রয়াত মনিকা রানী বোসের দেহ তুলে দেন সরকারি হাসপাতালের অ্যাম্বুল্যান্সে। এই ঘটনাকে বাহবা জানিয়েছেন ধূপগুড়ির মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর