Partha Chatterjee: ৬২ লক্ষ টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার গৌড়বঙ্গে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেন কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়ছে একের পর এক। আবার শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল গৌড়বঙ্গে। কাঠগড়ায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষ। অভিযোগ বিপুল টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে ১১ জনকে। অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শক্তি পাত্র।

আরও পড়ুনঃ মমতার সিদ্ধান্ত সঠিক, তাহলে কি দল ষড়যন্ত্র করেছে? পার্থর আঙুল কার দিকে!

এদিন বিজেপির দক্ষিণ মালদা সংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ অভিযোগ করেন, “১১ জনকে নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। আমরা এই নিয়ে জনস্বার্থ মামলা করব। এর পেছনে রয়েছে পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ কৃষ্ণকলি বসু ঘোষ। প্রায় ৬২ লক্ষ টাকার লেনদেন হয়েছে। আমরা জনস্বার্থ মামলা করব।”

partha 31

 

এর জবাবে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি বলেছেন, “বিজেপি কী বলল তাতে আমার কিছু বলার নেই যদি তদন্ত হয় তাহলে হবে”। তদন্তকে স্বাগত জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী। তিনি বলেছেন, “কোনও সংস্থা তদন্ত করতে আসলে আমরা প্রস্তুত। তাতে আমাদের কোনও অসুবিধা নেই।”

University of Gour Banga

৬২ লক্ষ টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার গৌড়বঙ্গে!

৬২ লক্ষ টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার গৌড়বঙ্গে!
৬২ লক্ষ টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার গৌড়বঙ্গে!

এদিকে বিজেপির অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শক্তি পাত্র। তিনি বলেছেন, “আমাকে অন্ধকারে রেখে কৃষ্ণকলি বসু ঘোষকে এই নিয়োগ কমিটিতে যুক্ত করে এই নিয়োগ করা হয়েছে। আমি অন্ধকারে ছিলাম।” ঘুরিয়ে আঙুল উঠেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই। এখন দেখার এই বেআইনি নিয়োগের অভিযোগকে তদন্তের আওতায় আনা হয় কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত