নজরবন্দি ব্যুরো: উৎসবের মরশুমে প্রতি বছরই মদ বিক্রি করে বিপুল লক্ষ্মী লাভ হয় রাজ্যের। কয়েকদিন আগেই দুর্গা পুজো কেটেছে। এইবারেও বাংলার কোষাগারে ঢুকেছে প্রচুর অর্থ। পুজোর পাঁচদিনে মদ বিক্রি করে ৬০০ কোটি টাকা আয় হয়েছে বাংলার।
আরও পড়ুন: দুর্গাপুজোয় স্বপ্নভঙ্গ হলেও ভাইফোঁটায় মিলবে স্বাদ! পাতে পড়বে পদ্মার ইলিশ?
প্রতি বছরই রাজ্যে প্রচুর মদ বিক্রি হয় পশ্চিমবঙ্গে। দেশি-বিদেশি, সমানতালে বিক্রি হয়েছে। আবগারি দফতরের হিসেব বলছে, পাঁচ দিনে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয়েছে। কেবল পূর্ব মেদিনীপুরে আয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। ষষ্ঠীর দিনে মদ বিক্রি হয়েছে ৫ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭ টাকা। উপকূলের জেলায় মদ বিকিয়েছে দেদার। উৎসবের দিনগুলিতে মদের চাহিদা তুঙ্গে থাকে। এর আগে পুজোয় ড্রাই ডে’র চল ছিল। একদিন সম্পূর্ণ দোকান বন্ধ থাকত এবং আরেক দিন অর্ধ দিবস। তবে এখন সেসব নিয়ম ঘুচে গিয়েছে।

মহালয়া থেকেই পুজোর আমেজে মেতে উঠেছিল বঙ্গবাসী। কলকাতা তথা জেলায় জেলায় ভিড় দেখা গিয়েছিল। এই সময়তে মদের দোকানেও ক্রেতাদের প্রচুর ভিড় চোখে পড়ে। পুজোর পাঁচ দিন প্রচুর মদ বিক্রি হয়েছে। তবে জানা যাচ্ছে, নবমীর দিন মদ বিক্রির পরিমাণ বেশি ছিল। এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবারে দশমীতে সবথেকে বেশি মদ বিক্রি করে লাভ করেছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের মোট আয়ের একটা বড় অংশ আসে মদের বিক্রি থেকে। গত আর্থিক বর্ষে শুধু মদ বিক্রি করেই ১৬,২৭২ টাকা আয় করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ২০২২-২৩ অর্থবর্ষের মদ বিক্রির আয় ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে।
মন খুলে গলায় সুরা ঢেলেছেন সুরাপ্রেমীরা, পুজোর পাঁচ দিনে মদ বিক্রি করে রাজ্যের আয় ৬০০ কোটি




