KKRvsRCB: আজ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল লিগ টেবিলে সেই ৮ নম্বরে KKR। এবার সামনে RCB। আর এবার হারলেই মোটামুটি বিদায় এই বছরের জন্য। এই অবস্থায় নাইটদের সাহস দিচ্ছে ইডেনে ঘরের মাঠে এই দল কেই বড় রানের অঙ্কে হারানো। দলে হতেপারে বেশ কিছু পরিবর্তন।

আরও পড়ুনঃ আজ মরণ বাঁচন ম্যাচে কী হতে পারে নাইটদের একাদশ

7 18

তবে এই ম্যাচের ফলাফল যে দলের পক্ষেই হোক না কেন ম্যাচ খেলার সাথে সাথে দুই দলের খেলোয়াড়রা করে ফেলবেন বেশ কিছু রেকর্ড। এবার এক নজরে দেখে নিন সেই সব রেকর্ড কারা করবেন আজ খেলার সময়। নীতীশ রানা – টি-২০ ক্রিকেটে ৩৫০টি চার মারা থেকে ২টি চার দূরে রয়েছেন নাইট ক্যাপ্টেন।

8 17
আজ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি

জেসন রয় – আইপিএলে ৫০টি চার পূর্ণ হওয়া থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন । বরুণ চক্রবর্তী – আইপিএল কেরিয়ারের ৫০ তম ম্যাচে খেলতে নামবেন । ভেঙ্কটেশ আইয়ার – টি-২০ ক্রিকেটে ২০০টি চার পূর্ণ হওয়া থেকে ৬টি চার দূরে।

9 16

লকি ফার্গুসন – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৩টি উইকেট দূরে । টিম সাউদি – আইপিএলে ৫০তম উইকেট নেওয়া থেকে ৩টি উইকেট দূরে। আন্দ্রে রাসেল – টি-২০ ক্রিকেটে আন্দ্রে রাসেলের ৫০০টি বাউন্ডারি থেকে ২ ধাপ দূরে।

আজ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি

10 14

বিরাট কোহলি – আইপিএলে ৭ হাজার রানের রেকর্ড গড়তে লাগবে আর ৯৭ রান। ফাফ ডু’প্লেসি – আইপিএলে ৩৫০টি চার পূর্ণ করতে লাগবে আর মাত্র ৩টি বাউন্ডারি। হর্ষল প্যাটেল – টি-২০ ক্রিকেটে ২০০তম উইকেটের থেকে ২টি উইকেট দূরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর