KKRvs RCB: আজ মরণ বাঁচন ম্যাচে কী হতে পারে নাইটদের একাদশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোনটা নিয়ে বেশি চিন্তা! ব্যাটিং নাকি বোলিং? কলকাতা নাইট রাইডার্স শিবিরে সবকিছুই মাথাব্যাথা। এ বারের আইপিএলে সবচেয়ে বড় স্কোর গড়েছে চেন্নাই সুপার কিংস। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই এই স্কোর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানে হার। পাঁচে নেমে জেসন রয় এবং রিঙ্কু সিংয়ের কিছুটা লড়াই।

আরও পড়ুনঃ IPL এর পুরস্কার পেলেন অজিঙ্কা? না কী শ্রেয়াসের চোট?

কিন্তু সাত ম্যাচে পাঁচটাই হার। গত ম্যাচ গুলিতে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কোন লাভ হয়নি। দল লিগ টেবিলে সেই ৮ নম্বরে। এবার সামনে আরসিবি। আর এবার হারলেই মোটামুটি বিদায় এই বছরের জন্য। এই অবস্থায় কী ফের পরিবর্তনের পথে নামবে কোলকাতার দল? পরিস্থিতি যা, তাতে বদল করতেই পারেন অধিনায়ক নীতীশ রানা?

1 39
আজ মরণ বাঁচন ম্যাচে কী হতে পারে নাইটদের একাদশ

বিশেষত ওপেনিং জুটি যেখানে খাটছেই না, সেখানে লিটন দাসকে বসিয়ে রাখার কোনও অর্থ হয় না। কোহলিদের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে ফেরানো হতে পারে।তিনি দলে এলে বাদ যাবেন কে? মনে করা হচ্ছে সেই খেলোয়াড়ের নাম সুনীল নারিন। কারণ তাঁর ব্যাট ও বল কথা বলছে না। আবার শার্দূল ঠাকুরকেও দলে ফেরানো যেতে পারে।

2 23

ছন্দে থাকা সত্ত্বেও তাঁকে খেলানো হচ্ছে না। আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে কিন্তু তিনিই জিতিয়েছিলেন। সেই ফ্যাকটার টা কাজে লেগে যেতে পারে। বেঙ্গালুরুর বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে সুযশ শর্মাকে খেলানো যেতে পারে। টিম সাউদি এবং লকি ফার্গুসন বসেই রয়েছেন দলে।

আজ মরণ বাঁচন ম্যাচে কী হতে পারে নাইটদের একাদশ

3 22

তাঁদের কাউকে প্রথম একাদশে নেওয়া যেতে পারে। সব মিলিয়ে আজ কেকেআর এর মরণ বাঁচন ম্যাচে এই রকম একাদশ হবার সম্ভবনা রয়েছে। জেসন, লিটন, বেঙ্কটেশ/সুযশ, নীতীশ, রিঙ্কু, রাসেল, শার্দূল, সাউদি, বরুণ, হর্ষিত/বৈভব এবং উমেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর