নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল ভারতীয় নোটে গান্ধীজীর ছবির সাথে এবার আসতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী আব্দুল কালাম এর ছবি । এবং সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নেটিজেনদের মধ্যে দাবি উঠেছিল ভারতীয় টাকাতে নেতাজির ছবি রাখা নিয়েও ।
আরও পড়ুনঃ আবার ফিরছে করোনা ভয়, মহারাষ্ট্রে পাঁচ দিনে ৫০ শতাংশ বাড়ল কোভিড সংক্রমণ
এবং শোনা যাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় নোটে গান্ধীজীর সাথে সাথে অন্য মনীষীদের ছবি ব্যবহার করতে পারে। কিন্তু আজ সেই দাবি নস্যাৎ করে দিল RBI। এক বিবৃতিতে আরবিআই জানিয়ে দিল,

বর্তমান ব্যাংক নোটে পরিবর্তন আনার কোনওরকম পরিকল্পনা নেই তাদের। মহাত্মা গান্ধীর ছবি বদলেরও ভাবনা নেই দেশের শীর্ষ ব্যাংকের। প্রসঙ্গত, ভারতীয় নোটে কেন সুভাষচন্দ্র বসুর-সহ অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম থাকবে না,

ভারতীয় নোটে কবিগুরু ও কালামের ছবি থাকা নিয়ে জল্পনা ওড়াল RBI

তা নিয়ে ২০১৭ কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। ওই সময় হাইকোর্ট কেন্দ্র ও আরবিআইয়ের কাছে জানতে চেয়েছিল, কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে না নোটে।



