Covid: আবার ফিরছে করোনা ভয়, মহারাষ্ট্রে পাঁচ দিনে ৫০ শতাংশ বাড়ল কোভিড সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার ফিরছে করোনা-ভয়। মহারাষ্ট্রে শেষ পাঁচ দিনে ৫০ শতাংশ বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা। উদ্ধব ঠাকরের রাজ্যে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,০৩৬ জন।

আরও পড়ুনঃ করোনা নিয়ে আগাম সতর্ক রাজ্য, রাজ্যের পাঁচ জেলায় বিশেষ নজর

গত ২৬ ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। পাশাপাশি, টানা কয়েক সপ্তাহ পর করোনা সংক্রামিতের দৈনিক গড় সংখ্যা ছুঁয়েছে হাজার। মহারাষ্ট্রের মোট করোনা আক্রান্তের ৬৭.২৮ শতাংশই মুম্বইয়ের। এ ছাড়া, ঠানে (১৭.১৭ শতাংশ), পুণে (৭.৪২ শতাংশ), রায়গড় (৩.৩৬ শতাংশ) এবং পালঘরে (২ শতাংশ) রয়েছে রাজ্যের বাকি আক্রান্তরা।

1 6

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, এই পাঁচ জেলায় দৈনিক সংক্রমণের হার ৩ থেকে ৮ শতাংশের মধ্যে রয়েছে।অপর দিকে স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে (COVID-19) আক্রান্ত হয়েছেন ৩৭১৪ জন, মৃত্যু হয়েছে ৭ জনের।

মহারাষ্ট্রে পাঁচ দিনে ৫০ শতাংশ বাড়ল কোভিড সংক্রমণ

আবার ফিরছে করোনা ভয়, মহারাষ্ট্রে পাঁচ দিনে ৫০ শতাংশ বাড়ল কোভিড সংক্রমণ

3 7

যা সোমবারের তুলনায় অনেকটাই কম। একদিনে করোনা ভাইরাসের কামড় সামলে সুস্থ হয়ে উঠেছেন ২৫১৩ জন। সুস্থতার হার দাঁড়াল ৯৮.৭২ শতাংশ। মহামারীতে মৃত্যু হয়েছে ৫,২৪,৭০৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন মোট ৪,২৬,৩৩,৩৬৫ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত