করোনা নিয়ে আগাম সতর্ক রাজ্য, রাজ্যের পাঁচ জেলায় বিশেষ নজর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে আগাম সতর্ক হতে রাজ্যের পাঁচ স্বাস্থ্য-জেলায় বিশেষ নজর রাখার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন৷ এই পাঁচটি স্বাস্থ্য-জেলা হল পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম, উত্তর ২৪ পরগণা এবং বসিরহাট৷ এই পাঁচটি জেলায় সংক্রমণের হার রাজ্যের অন্য জেলাগুলির থেকে কিছুটা বেশি৷

আরও পড়ুনঃ টাকায় ছাপা হোক নেতাজীর ছবি, এবার সরব হলেন নেটিজেনেরা।

জুন মাসের প্রথম সপ্তাহের সমীক্ষায় দেখা যায় ওই পাঁচ জেলাতে সংক্রমণের হার বেশি। রাজ্যে প্রথম দফায় ২৭-২৯ এপ্রিল হয়েছিল করোনা সমীক্ষা। দ্বিতীয় দফায় ১৮-২০ মে। জুন মাসের গত ১ থেকে ৩ তারিখের সমীক্ষার পরই জানা যায় রাজ্যের চার স্বাস্থ্য-জেলায় সংক্রমণের হার রয়েছে ০.৫-১.০ শতাংশের মধ্যে। পশ্চিম বর্ধমানে ০.৫ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ০.৭৩ শতাংশ, স্বাস্থ্যজেলা নন্দীগ্রামে ০.৭৮ শতাংশ এবং উত্তর ২৪ পরগনায় ০.৯৯ শতাংশ।

করোনা নিয়ে আগাম সতর্ক রাজ্য, রাজ্যের পাঁচ জেলায় বিশেষ নজর

বসিরহাট স্বাস্থ্য- জেলায় সংক্রমণের হার রয়েছে এক শতাংশেরও বেশি, ১.১৬ শতাংশ। এর পরেই স্বাস্থ্য ভবনে কর্তারা বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয় যে জেলাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

44 1

করোনা নিয়ে আগাম সতর্ক রাজ্য, রাজ্যের পাঁচ জেলায় বিশেষ নজর

45

পাশাপাশি একটি বিশেষ কমিটিও তৈরি করেছে স্বাস্থ্য দফতর। যারা গোটা বিষয় খতিয়ে দেখবে৷ করোনা নিয়ে যে কোনও গাছাড়া মনোভাব দেখানো যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ প্রয়োজনে যে এলাকাগুলিতে করোনা বাড়ছে, সেখানে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত