Ration Distribution Case: কে কত চুরির আটা বিক্রি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ED-র হাতে হিসেবের খাতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। তার আগে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এবার তদন্তকারীদের হাতে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। পাওয়া গেল হিসেবের খাতা, যেখানে কে কত চুরির আটা বিক্রি করল, কত টাকা পেল তা গুছিয়ে লেখা রয়েছে।

আরও পড়ুন: বিশেষ বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, SSC সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

সূত্রে খবর, বাকিবুর রহমানকে জেরা করেই চাঞ্চল্যকর তত্থ্য পাওয়া গিয়েছে। ইডির হাতে একটি খাতা এসেছে। যেখানে চুরির হিসেব লেখা থাকত। কে চুরির আটা বিক্রি করে কত টাকা পেল, কত লাভ হল সবই লেখা রয়েছে ওই খাতায়। এমনকি ডিলার ও ডিস্ট্রিবিউটারের নাম রয়েছে সেই খাতায়। তদন্তকারীদের দাবি, চুরির হিসেবও লেখা হয়েছে নিয়ম শৃঙ্খলা মেনে। ইডির তরফে বলা হয়েছে, চোরাই আটা কত বিক্রি হয়েছে, কার কাছে সেই আটা গিয়েছে। শুধু পিডিএস নয়, ক্যাশ পেমেন্ট মেইড টু ডিস্ট্রিবিউটার’ রয়েছে। এছাড়া ডিস্ট্রিবিউটারকে কত টাকা দিতে হবে, কত টাকা দেওয়া হয়েছে সেইসব হিসেব লেখা থাকত।

কে কত চুরির আটা বিক্রি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ED-র হাতে হিসেবের খাতা

রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর একাধিক চালকল ও গমকলে তল্লাশি চালানো হয়। তদন্তের পর ইডি আধিকারিকরা নিশ্চিত যে বাকিবুরের প্রত্যেকটি চালকলই রাজ‌্য সরকারের নথিভুক্ত ছিল। রেশনের চাল আসত এই চালকলগুলিতে। সেখান থেকেই বিপুল পরিমাণ চাল সরিয়ে প্যাকেটে বিক্রি করা হত বলে অভিযোগ। তদন্ত চালিয়ে আরও জানা যায়, রাজ্যের বেশ কয়েকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব আইডি ও পাসওয়ার্ড বাকিবুর রহমানের দখলে ছিল। বাকিবুর নিজের প্রয়োজনে ইচ্ছামতো তাঁর কর্মচারীদের দিয়ে সমিতিগুলির কম্পিউটার ব‌্যবহার করতেন।

কে কত চুরির আটা বিক্রি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ED-র হাতে হিসেবের খাতা

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই রেশন দুর্নীতির গন্ধ পান তদন্তকারীরা। পুজোর মুখে ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে দীর্ঘ ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়। এরপর তাঁকে গ্রেফতার করে ইডি। ধৃত ব্যবসায়ীর বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায়। এরপরই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকেও গ্রেফতার করা হয়।

কে কত চুরির আটা বিক্রি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ED-র হাতে হিসেবের খাতা

কে কত চুরির আটা বিক্রি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ED-র হাতে হিসেবের খাতা
কে কত চুরির আটা বিক্রি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ED-র হাতে হিসেবের খাতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত