নজরবন্দি ব্যুরো: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম, আদালতে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার কলকাতা হাইকোর্টে গিয়ে এই হলফনামা জমা দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
প্রসঙ্গত, বিগত ১৫ জুন ছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেবার শেষ দিন। কিন্তু সেদিন ভাঙড়, চোপড়া ইত্যাদি জায়গায় ঝামেলা হয় এবং উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধীদের দাবি ছিল, এই সব ঘটনার কারণে অনেকেই মনোনয়ন জমা দিতে পারেননি। পাশাপাশি, শাসক দলের তরফে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বিচারপতি অমৃতা সিনহা ভাঙড়ে যে ৮২ জন মনোনয়ন জমা দিতে পারেননি তাঁদের মনোনয়ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার কমিশন কিন্তু সব অভিযোগকেই কারযত উড়িয়ে দিয়ে আদালতে হলফনামা জমা দিয়ে জানাল, আগের বার অর্থাৎ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবার মনোনয়ন অনেক কম প্রত্যাহার হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের নানান প্রান্ত থেকে ভেসে আসছে হিংসা, সন্ত্রাসের ঘটনা। বেশীরভাগ ক্ষেত্রেই বিরোধীরা অভিযোগ করছে, শাসক দল তৃণমূলের অত্যাচারের শিকার তাঁরা।

এদিকে, আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করা হবে। ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে আদালতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। সব মামলার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এবার কমিশনের দেওয়া মনোনয়ন প্রত্যাহারের পরিসিংখ্যান আদালত মানে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম, আদালতে হলফনামা দিয়ে জানাল কমিশন









