আজ সারারাত পিস ওয়ার্ল্ডে থাকবে উস্তাদজীর দেহ, কাল অনুরাগীদের জন্য থাকবে রবীন্দ্র সদনে

Rashid Khan: রবীন্দ্র সদন নিয়ে যাওয়া হবে উস্তাদ খানের মরদেহ। সেখানেই সাধারণ মানুষ, অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রয়াত ওস্তাদ রশিদ খানের (Rashid Khan)। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৫৫। মঙ্গলবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়েছে বলে খবর। চিকিৎসকরা জানিয়েছিলেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।

আরও পড়ুন: প্রয়াত ওস্তাদ রশিদ খান, সঙ্গীত জগতে শোকের ছায়া

rashid 1

চলে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের এই নক্ষত্র। আজ সারারাত পিস ওয়ার্ল্ড থাকবে উস্তাদ খানের দেহ। কাল সকাল ৯টায় পিস ওয়ার্ল্ড (Peace World) থেকে বের করা হবে তাঁর দেহ। সেখান থেকে সকাল ৯.৩০টায় রবীন্দ্র সদন নিয়ে যাওয়া হবে উস্তাদ খানের মরদেহ। সেখানেই সাধারণ মানুষ, অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবে।

rashid1

রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হবে তাঁকে। তারপর সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে তাঁর মৃতদেহকে। বাড়ি থেকে টালিগঞ্জ কবরস্থানে সমাহিত করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সারারাত পিস ওয়ার্ল্ডে থাকবে উস্তাদজীর দেহ, কাল অনুরাগীদের জন্য থাকবে রবীন্দ্র সদনে

rasid 3 1

ভিতরে গিয়ে শিল্পীর খোঁজ নিয়ে তিনি বেরিয়ে আসেন হাসপাতালের বাইরে। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। হাসপাতালের সামনে দাঁড়িয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তার পর আমি বলব”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন