নজরবন্দি ব্যুরোঃ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পরাস্ত হয় বিরাট কোহলির টিম ইন্ডিয়া। তারপরই সমর্থকদের রোষানলে পড়তে হয় ভারত অধিনায়ককে। শুধু তাই নয়, টেনে আনা হয় তাঁর পরিবারকেও। ছোট্ট ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তেলেঙ্গানার এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ আইপিএলে নতুন বিতর্ক, কোহলিকে চরম অপমান করলেন কিউই পেসার



২০২১ সালে রামনাগেশ নামে ২৩ বছরের ওই ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। বিরাট কোহলির ম্য়ানেজারই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তবে ঘটনায় তাঁকে আগেই জামিন দিয়েছিল জেলা দায়রা আদালত। আপাতত জামিনেই মুক্ত তিনি।



আর এবার তাঁর বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বস্তি পেলেন তিনি। আর এই মামলা বিরাট-অনুষ্কার সম্মতিতে মামলা খারিজ আদালতের। দুই তারকা দম্পতির সহমতেই তা হয়েছে ৷ উচ্চ আদালতের বিচারপতি গড়কড়ি এবং বিচারপতি পিডি নায়েকের বেঞ্চ অভিযুক্তর বিরুদ্ধে আনা এফআইআর ও চার্জশিট খারিজ করে দেয়।
মেয়েকে হুমকি! বিরুস্কার অনুমতিতেই মামলা খারিজ আদালতের

তাঁর বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বস্তি পেলেন তিনি। মুম্বই সাইবার পুলিসের দাবি ছিল, অনলাইনে বিভিন্ন ভুয়ো নাম ব্যবহার করতেন রামনাগেশ। তেমনই এক ভুয়ো অ্যাকাউন্ট থেকে কোহলির মেয়েকে হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু বম্বে হাই কোর্ট সেই রামনাগেশের পক্ষেই নির্দেশ দিল। ফলে আদালত তাঁকে বেকসুর খালাস করে দিল।







