নজরবন্দি ব্যুরোঃ রণিতা দাস ছোটপর্দায় তিনি বাহামনি নামেই বেশী পরিচিত। তবে এই মুহূর্তে তাকে পর্দায় খুব একটা দেখা যায়না। তবে সামাজিক মাধ্যমে তিনি খুব সচল। বোল্ড উষ্ণ লুকে মাঝে মাঝেই ধরা দেন তিনি। এবার তেমনই এক ছবি সামনে আসতে তোলপাড় সামাজিক মাধ্যম।
আরও পড়ুনঃ এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে কঙ্গনা রানাউত, প্রকাশ্যে এল অভিনেত্রীর লুক


ছবিটিতে দেখা যাচ্ছে খোলা চুল এবং স্বল্প পোশাকে ধরা পড়েছেন অভিনেত্রী। নিম্নে রয়েছে শুধুমাত্র হট প্যান্ট। ঊর্ধ্বাঙ্গ কি একেবারেই অনাবৃত। না তবে ভাল করে লক্ষ করলে দেখা যাবে কালো স্প্যাগেটিতে সাজিয়েছিলেন নিজেকে। সাথে গরমা গরম ক্যাপশন,”উইকেন্ড আর কনফিউশন যখন একসঙ্গে মিশে যায়।”
সেই ছবি ঘিরেই নেটিজেনদের একের পর এক মন্তব্য। তবে কোন কিছুকে পরোয়া করেন না অভিনেত্রী। সব কিছু উপেক্ষা করে নিজের মত বেশ ভাল আছেন তিনি। তিনি বরাবরই যে নিজের শর্তে
জীবন কাটান একথা কারোরই অজানা নয়। ইষ্টি কুটুম ধারাবাহিকেও নিজের মনমর্জি মত মাঝ পথেই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন তিনি।
ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, ভাইরাল অভিনেত্রীর ছবি



সম্প্রতি অভিনেত্রীর ব্যাক্তিগত জীবনের জন্য বেশ কয়েকবার তিনি খবরের শিরোনামে উঠেছিলেন। তারই সহঅভিনেতা সৌপ্তিকের সঙ্গে তার বহুদিনের সম্পর্ক ছিল। কিন্তু তাদের নাকি সেই সম্পর্ক শেষ এই গুঞ্জন বহুদিন ধরে শোনা যাচ্ছিল। কিন্তু তারা দুজনেই নিজের মুখে তা স্বীকার করেন নি।







