নজরবন্দি ব্যুরোঃ কঙ্গনা রানাউত বরাবরই তার বিতর্কিত মন্তব্যের জেরে বার বার খবরের শিরোনামে উঠে থাকে। তিনি যে কতটা ঠোট কাটা স্বভাবের সে কথা কারোরই অজানা নয়। তবে অভিনেত্রীর কোন ছবি বর্তমানে দর্শকদের মনে সারা ফেলতে পারছে না। কিন্তু তারই মাঝে প্রকাশ্যে এলো কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’ লুক।
আরও পড়ুনঃ গোপনে বিয়ে করেছিলেন, রয়েছে একটি বাচ্চাও! রশ্মিকার রহস্য ফাঁস


সেই লুক সামনে আসা মাত্রই বিস্মিত অনুরাগীরা। তবে কঙ্গনা যে ‘চন্দ্রমুখী ২’ তে কাজ করবে তা ২০২২ এই তিনি জানিয়েছিলেন। আজ লাইকা প্রযোজনা সংস্থার তরফ থেকে কঙ্গনা রানাউতের ‘চন্দ্রমুখী ২’র লুক প্রকাশ্যে আনা হয়েছে। চন্দ্রমুখীর মত এক নৃত্যশিল্পীর সাজে সুসজ্জিত হয়েছেন তিনি।

পরনে রয়েছে জমকালো শাড়ি, গয়না। সেই লুক সামনে আসতেই চমকে যায় অনুরাগীরা। এর আগে এই সুপারহিট তামিল সিনেমার বেশ কিছু সিক্যুয়েল সামনে এসেছিল। দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকার এই ছবিতে অভিনয়ও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। এমনকি পরবর্তীকালে সেই ছবির হিন্দি রিমেকও তৈরি করা হয়। যেখানে বিদ্যা বালনের অভিনয় বেশ নজর কেড়েছিল। এছাড়াও আরও বহু তাবর তাবর অভিনেত্রী যেমন তাব্বু এবং আরও অনেকেই চন্দ্রমুখীর ভুমিকায় অভিনয় করেছিল।


এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে কঙ্গনা রানাউত, নতুন লুক প্রকাশ্যে এল

তবে এখন কঙ্গনা রানাউতের অভিনয় কতটা নজর কারবে সেটাই দেখার বিষয়। কতটা মানাবে অভিনেত্রীকে এই নতুন চরিত্রে সবটাই এখন দেখার বিষয়। যানা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।







