Ranveer Singh: হঠাৎ করেই ফুড কোমা’য় আক্রান্ত রণবীর সিং, কি অবস্থায় আছেন তিনি এখন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘ফুড কোমা’য় আক্রান্ত রণবীর সিং। এ দাবি খোদ অভিনেতারই। বিদেশের মাটিতে গিয়েই নাকি খেয়ে দেয়ে নাকি বেজায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি, ছবি শেয়ার করে সে কথা জানালেন রণবীর। এই মুহূর্তে নিউওয়ার্কে রয়েছেন রণবীর। বিগত বেশ কিছু দিন ধরেই একগুচ্ছ ছবি শেয়ার করে চলেছেন তিনি। স্টোরিতে বেশিরভাগই খাবারের ছবি শেয়ার করছিলেন রণবীর। কখনও চকোলেট হানিকম্ব আবার কখনও বা কন্ডেন্সড দুধের আইসক্রিম– রণবীরের খাবার বিরাম নেই!

আরও পড়ুনঃ Dating Tips: মহিলারা সাবধান, এই চার ধরনের পুরুষদের এড়িয়ে চলুন!

Shamim Ahamed Ads

কড়া ডায়েট মানা রণবীরের (Ranveer Singh) যে এত খাবার সহ্য হয়নি তা তিনি নিজেই লিখেছেন এক পোস্টে। কাউচের উপর অর্ধশায়িত হয়ে আরও এক ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘ফলাফল ফুড কোমা’। চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে ফুড কোমা আদপে ভোজ-পরবর্তী নিদ্রালুতা। অতিরিক্ত খাওয়ার পর যে তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায় তাই আদপে এই ‘রোগ’-এর উপসর্গ। গুরুতর কিছু নয় ঠিকই তবে ফিগার বজায় রাখা রণবীরের এ হেন পরিবর্তন দেখে অবাক ভক্তরাও।

হঠাৎ করেই ফুড কোমা’য় আক্রান্ত রণবীর সিং, কি অবস্থায় আছেন তিনি এখন?

হঠাৎ করেই ফুড কোমা'য় আক্রান্ত রণবীর সিং, কি অবস্থায় আছেন তিনি এখন?
হঠাৎ করেই ফুড কোমা’য় আক্রান্ত রণবীর সিং, কি অবস্থায় আছেন তিনি এখন?

জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ‘অল স্টার সেলিব্রিটি গেম’-এর জন্যই এই মুহূর্তে বিদেশে রণবীর। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘৮৩’। ওই ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। দক্ষিণী ছবি পুষ্পার কারণে ওই ছবি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও রণবীরের কাজ বেশ পছন্দ হয়েছিল চিত্র সমালোচকদের। হাতেও রয়েছে বেশ কয়েকটি কাজ। এর মধ্যে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘সার্কাস’ উল্লেখযোগ্য। এরই মধ্যে ফুড কোমা! বিদেশে ‘চিট ডে’– মন্দ কী?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত