নজরবন্দি ব্যুরোঃ এসেছ প্রেম এসেছ আজ কী মহা সমারোহে। সব সময়ে কিন্তু সমারোহে আসে না। মহিলারা সাবধান, প্রথম প্রথম সেই প্রেমের জোয়ারে ভেসে গেলেও পরে তার ফল খুব একটা সুখের হয় না। তাই একটু ধীরে চলুন। প্রেমে পড়া আটকাতে না পারলেও, সম্পর্কে যাবেন কি না সেই ব্যাপারে ভেবে দেখুন। বিশেষ করে মহিলারা দেখুন যে আপনার পছন্দের মানুষের সঙ্গে কি এই পাঁচ ধরনের প্রেমিকের মতো, তা হলে বেশি দূর না এগোনোই ভাল।
আরও পড়ুনঃ কোভিড আটকাতে বাজারে এল নিরামিষ টিকা, কীভাবে তৈরি হয়েছে এটি?
কথায় আছে ভাবিয়া করিয় কাজ, করিয়া ভাবিও না। প্রেম (Love) জীবনে আসবে আবার যাবেও। কিন্তু ভুল সিদ্ধান্ত জীবনে আনতে পারে আনেক বড় বিপদ, তাই প্রেম করার সময় তো অবশ্যই ভেবেচিন্তে প্রেমিক/প্রেমিকা পচ্ছন্দ করবেন। নাহলে একটা ভুলে আপনার সারাটা জীবন তজনজ হয়ে যেতে পারে। তাই দেখেনিন এই পাঁচ ধরনের লক্ষণ আপনার প্রেমিকের মধ্যে আছে কি না। আর যদি থাকে তা হলে সেখান থেকে বেরিয়ে আসায় ভ্ল কাজ হবে।

এক ধরনের প্রেমিক হয় যারা ভীষণই কেয়ারিং গোছের হয়। সারাদিন কী খেয়েছ, কখন ঘুম থেকে উঠেছ, কার সঙ্গে রয়েছ, লেগেছে কি না ইত্যাদি মিনিটে মিনিটে ফোন করে খোঁজ নেওয়া অভ্যেস। প্রথম প্রথম এই স্বভাব খুব ভাল লাগে। কিন্তু কিছু দিন পরেই দমবন্ধ পরিস্থিতি শুরু হয়। এরাই পরবর্তীকালে অতিরিক্ত পজেসিভ প্রেমিক হয়ে ওঠে। হালকা পজেসিভনেস মিষ্টি লাগলেও, একবার চেপে বসলে বেশ কষ্ট ভোগ করতে হয়।

প্রেমের প্রথম দিক থেকে এরা যেন তেন প্রকারে যৌনতার প্রসঙ্গ টেনে আনে। যৌনতা অবশ্যই প্রেমের সম্পর্কের একটা অংশ। কিন্তু এদের মূল উদ্দেশ্যই হল শরীরী হওয়া। প্রেমের এক মাসের মধ্যে এরা যৌনতায় জড়িয়ে পড়তে চায়। এরাই কিন্তু যৌনতা হয়ে যাওয়ার পরে সেই সম্পর্কে উদাসীন হয়ে পড়ে এবং সম্পর্কটি থেকে বেরিয়ে যায়। এদের সঙ্গে শুধু বন্ধুত্ব বজায় রাখাই শ্রেয়।

অতিরিক্ত অবদমন যেমন ভাল না। আবার সম্পর্কে গা ছাড়া ভাবও ভাল নয়। এই ধরনের প্রেমিকরা তখনই সময় কাটায়, যখন নিজেদের মন চায়। প্রেমিকার ইচ্ছে নিয়ে এরা খুব একটা ভাবিত নয়। এরা নিজেদের দুনিয়াতেই বিচরণ করে বেড়াতে পছন্দ করে। খুবই উদাসীন। এদের আরও একটি খারাপ দিক হল, এই একই আচরণ যদি প্রেমিকা তাদের সঙ্গে করে তা হলে এরা বেজায় চটে যায়।
মহিলারা সাবধান, এই চার ধরনের পুরুষদের এড়িয়ে চলুন!
এরা প্রেমের প্রথম দিকে অতিরিক্ত গদগদ থাকে। প্রেমিকা বলতে এরা অজ্ঞান হয় প্রথম দিকেই। সব সময়ের প্রেমিকার সঙ্গে কথা বলা, সব শেয়ার করে নেওয়া, ঘন ঘন সেলফি দেওয়া নেওয়া ইত্যাদি করে থাকে। তখন প্রেমিকাই এদের চোখে সেরা। কিন্তু প্রেমে পড়ার রেশ কাটতে না কাটতেই এদের টনক নড়ে। তখন এরাই কিন্তু প্রেমিকার খুঁত টেনে টেনে বের করে।



