Hanuman Jayanti: রামনবমী থেকে শিক্ষা, হনুমান জয়ন্তীর আগেই কড়া পদক্ষেপ লালবাজারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রামনবমীকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। তাই হনুমান জয়ন্তীতে কোনওরকম অশান্তি রুখতে আগে থেকেই কড়া পদক্ষেপ লালবাজারের। মিটিং, মিছিল করার আগে অনুমতি নিতে হবে কলকাতা পুলিশের।

আরও পড়ুন: Recruitment Scam: প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠাত কে? CBI স্ক্যানারে আরও এক পার্থ

জানা গিয়েছে, হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতা পুলিশের পোর্টালে ফর্ম দেওয়া হবে। অনলাইনে করতে হবে আবেদন। সংস্থার নাম, সংস্থার তরফে যিনি আবেদন করবেন তাঁর নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর, মিছিলের তারিখ, মিছিল শুরু এবং শেষ হওয়ার সময়, মিছিল কোথা থেকে শুরু হয়ে কোন রাস্তা ধরে যাবে এবং কোথায় শেষ হবে তাও উল্লেখ করতে হবে ফর্মে। পাশাপাশি, মিছিলে কতজন থাকবে, কতগুলি গাড়ি থাকবে, কতজন আয়োজক, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে তাঁদের নাম এবং ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য বিশদে উল্লেখ জানাতে হবে লালবাজারকে।

372329 lalbazar

রামনবমী থেকে শিক্ষা, মিটিং মিছিলের জন্য নিতে হবে অনুমতি

রামনবমী থেকে শিক্ষা, মিটিং মিছিলের জন্য নিতে হবে অনুমতি
রামনবমী থেকে শিক্ষা, মিটিং মিছিলের জন্য নিতে হবে অনুমতি

উল্লেখ্য, রামনবমীর পর পরই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। হাওড়ার শিবপুর থেকে হুগলীর রিষড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক সপ্তাহ কেটে গেলেও এই ঘটনার রেশ এখনও কাটেনি। হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

lalbazar 2
রামনবমী থেকে শিক্ষা, মিটিং মিছিলের জন্য নিতে হবে অনুমতি

রামনবমী উপলক্ষে বিজেপির মিছিল ঘিরে হাওড়া ও হুগলীতে অশান্তি হয়। এনিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তিথি পেরিয়ে যাওয়ার পরও কীভাবে রামনবমীর মিছিল হচ্ছে?” এই অশান্তি নিয়েই মুখ্যমন্ত্রী ‘নাটের গুরুদের’ ধরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর