নজরবন্দি ব্যুরোঃ নতুন রেকর্ড তৈরি করে, এবারের অযোধ্যার পবিত্র রামজন্মভূমি প্রদীপের আলোতে আলোময়।ভূত চতুর্দশীর সন্ধ্যায় অযোধ্যা সেজে উঠল ৬ লাখ ৬ হাজার ৫৬৯টি মাটির প্রদীপে। দীপোত্সবে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড।
আরও পড়ুনঃ আফ্রিকা মহাদেশের বড়োসড়ো ধাক্কা খেল ‘গ্লোবাল জেহাদ’! খতম আল কায়দা কমান্ডার
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দূষণমুক্ত দীপাবলি পালনের জন্য অযোধ্যাবাসীকে ধন্যবাদ জানান।শুক্রবার তিনদিন ব্যাপী দীপোত্সবের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।১৪ বছর বনবাসে কাটানোর পর যেদিন শ্রীরামচন্দ্র, সীতাকে সঙ্গে নিয়ে পুষ্পক রথে চড়ে অযোধ্যায় পা রেখেছিলেন, ঠিক সেদিন যেভাবে আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছিল অযোধ্যাকে। ঠিক সেভাবেই এ দিন সেজে উঠেছিল গোটা অযোধ্যা।
নতুন রেকর্ড তৈরি করে, যদিও প্রতিবছরই দীপাবলির দিন অযোধ্যা সেজে ওঠে। তবে এবারে প্রদীপের সংখ্যা ছিল অনেক বেশী। এ দিকে সরযূ নদী সংলগ্ন রাম মন্দির প্রাঙ্গণে জ্বালানো হয়েছিল ১১ হাজার মাটির প্রদীপ।ANI প্রকাশিত খবরে বলা হয়েছে ‘উত্তরপ্রদেশের সরকার জানিয়েছে,গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা শুক্রবার আলোকজ্জ্বল অযোধ্যার মোহিত রূপ দেখতে হাজির হয়েছিলেন। তবে এবারেই শেষ নয়। আগামী বছর যে এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হবে, তা জানিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। অর্থার ২০২১ সালে পবিত্র রামজন্মভূমিতে আরও বেশি সংখ্যক প্রদীপ জ্বালানো হবে, তা বলার অপেক্ষা থাকছে না।’
এ দিন সন্ধ্যায় সাকেত কলেজ থেকে ভগবান রামকে সরযূ নদীর তীরে নিয়ে আসা হয়। গোটা রাস্তায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাঁচ কিলোমিটার ব্যাপী রাস্তা ছিল গুরুকুল শিক্ষা, রাম-সিতার বিবাহ, কেওয়াত পাসাং, রামের দরবার, লঙ্কা দহনের মতো থিমে সাজান। শুক্রবার সন্ধ্যায় বিশেষ আরতিরও বন্দবস্ত ছিল সরয়ূ তীরে।



