নজরবন্দি ব্যুরো: বেশ কিছুদিন হল শেষ হয়েছে ‘বিগ বস ১৪’। এই রিয়েলিটি শো থেকে থেকে সদ্যই বেরিয়ে এসেছেন রাখি সাওয়ান্ত। পেয়েছেন ১৪ লাখ টাকা। কিন্তু রাখি সাওয়ান্ত বেরনোর অল্প দিনের মধ্য়েই জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হলেন।
আরও পড়ুনঃ রাজনীতিতে নতুন ইনিংস টেলি- তারকাদের, কোচ ডেরেক,ব্রাত্য।


তবে তিনি একা নন; তাঁর ভাই রাকেশ সাওয়ান্তও একই অভিযোগে অভিযুক্ত। অভিযোগটি হল,২০১৭ সালের ভাই-বোনের সঙ্গে আলাপ হয়েছিল শৈলেশ শ্রীবাস্তব নামে একজন ভদ্রলোকের। রাখির ভাই রাকেশ সাওয়ান্ত এবং রাজ খেতরির সঙ্গে ওই ভদ্রলোক গুরমিত রাম রহিমের বায়োপিক নিয়ে ছবি প্রযোজনা করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ।
শুধু ছবি প্রযোজনা নয়, একটি নাচের স্কুল খোলারও কথা হয়েছিল। এই নাচের স্কুলের সঙ্গে জড়িত ছিলেন রাখি নিজে। পরিকল্পনামাফিক ৬ লাখ টাকা দিয়েছিলেন শৈলেশ শ্রীবাস্তব। ভাই-বোনও ৭লাখ টাকার ‘পোস্ট-ডেটেড’ চেক দিয়েছিলেন তাঁকে। কিন্তু চেক ভাঙাতে গিয়েই জালিয়াতিটা চোখে পড়ে বলে অভিযোগ শ্রীবাস্তবের। চেকে যে সই ছিল, তা জাল বলে অভিযোগ।
শ্রীবাস্তবের অভিযোগ, এরপর বহুবার ভাই-বোনকে ফোনে ধরার চেষ্টা করেছেন তিনি। কিন্তু ভাই-বোনের কেউই ফোন ধরেননি বলে অভিযোগ তাঁর। শ্রীবাস্তব অবশেষে বাধ্য হয়েই ভাই-বোনের নামে দিল্লির বিকাশপুরী থানায় মামলা দায়ের করেন।










