10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 1:36 অপরাহ্ন
25 C
Kolkata

তিহার জেলে আত্মসমর্পণের আগে কান্নায় ভেঙে পড়লেন রাজপাল যাদব, বললেন—‘আমার কাছে টাকা নেই’

৫ কোটি টাকার ঋণ মামলা থেকে ছয় মাসের সাজা—আদালতের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণের আগে আবেগঘন বক্তব্য অভিনেতা রাজপাল যাদবের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব এবার আইনি জটিলতায় শিরোনামে। আদালতের নির্দেশ মেনে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন তিনি। আত্মসমর্পণের আগে জেল কর্তৃপক্ষের সামনে তাঁর আবেগঘন বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের দাবি, তিহার জেলে ঢোকার আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে ভেঙে পড়েন রাজপাল। নিজের আর্থিক সংকটের কথা জানিয়ে তিনি বলেন, “স্যার, আমার কী করা উচিত? আমার কাছে কোনও টাকা নেই। আমি আর কোনও সমাধান দেখতে পাচ্ছি না। এখানে সবাই একা… আমার কোনও বন্ধু নেই। আমাকে একাই এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”

এই মামলার সূত্রপাত ২০১০ সালে। রাজপাল যাদব পরিচালিত ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য তিনি ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ সংস্থার কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তিনি আর্থিক সমস্যায় পড়েন। ঋণের টাকা শোধ করতে গিয়ে দেওয়া একটি চেক বাউন্স করায় মামলা গড়ায় আদালতে।

২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদব ও তাঁর স্ত্রীকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে একাধিকবার সময় চেয়েছিলেন অভিনেতা। আদালত তাঁকে সময় দিলেও, বকেয়া ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছায় বলে জানা যায়।

সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা শোধ করতে না পারায় আদালত তাঁর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলে। অবশেষে আদালত নির্দেশ দেয়, আর দেরি না করে আত্মসমর্পণ করতে হবে। সেই নির্দেশ মেনেই তিহার জেলে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading