দল বদলাতেই পাল্টে গেল রাজীবের ফেসবুকের রঙ, হলেন কটাক্ষের শিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসের শেষে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।নতুন দলে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে নানান রকম বিস্ফোরক কথা বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে নিজের পরাজয়ের পর রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আর সেভাবে মুখ দেখান নি।

আরও পড়ুনঃ “তৃণমূলের লোক হলে তাঁর ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা বেশি” বিস্ফোরক অধীর

বিজেপি থেকে ক্রমাগত দূরত্ব বাড়িয়েছিলেন রাজীব । পুরনো দলে যোগ দেওয়ার পর তাঁর ফেসবুক পেইজে বড়োসড়ো পরিবর্তন লক্ষ্য করা গেল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকের কভার ছবি বদলে গিয়েছে। নতুন ছবিতে লেখা রয়েছে মানুষের সাথে মানুষের পাশে। রয়েছে তাঁর নিজের ছবিও। পাল্টে গিয়েছে রঙও। রাজীব অবশ্য বলছেন, ‘কালার নিয়ে ভাবি না। আমি সব ধরণের পোষাক পরি।’

দল বদলাতেই পাল্টে গেল রাজীবের ফেসবুকের রঙ

ভিনরাজ্যে এসে তৃণমূলের ঘরে ফিরেছেন রাজীব। যা নিয়ে তাঁর বক্তব্য, ‘অভিষেক ব্যানার্জি বলেছিলেন, ওনার হাত ধরেই আমাকে যোগ দেওয়াবেন তাই ত্রিপুরায় আসা। তৃণমূল এখন সর্বভারতীয় দল। তাই ত্রিপুরাতে যোগ দিলে আপত্তি কোথায়।’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের নতুন কভার ছবিতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন।

এক জন লিখেছেন, ঘড়ির কাঁটা থেমে নেই। প্রতিটি মুহূর্তেই জীবন থেকে একটি একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। যারা সেকেন্ড ধরে ধরে জীবনকে রাঙাতে পারে তারাই একসময় সাফল্যের শীর্ষে পা রাখে। প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম।নিজের ভুল বুঝে তা স্বীকার করাই মনুষের মহান গুন।
আপনি মানুষের পাশে থাকুন আর সমালোচকদের(সব জানতা মানুষ) বলবো যেকোন দলের মানুষদের সমালোচনার আগে নিজে দশবার ভাবুন।
স্মরণ করুন নচিকেতার চিরস্মরণীয় সেই গানটি
“আজকে যিনি দক্ষিণে কালকে তিনি….”
অথবা
“দুরন্ত ঘূর্ণি….ছন্দে ছন্দে কতো রং বদলায়।”

দল বদলাতেই পাল্টে গেল রাজীবের ফেসবুকের রঙ, হলেন কটাক্ষের শিকার

আবার একজন লিখেছেন, আপনি যখন দল ছেড়ে দিয়েছিলেন খুব কষ্ট হয়ে ছিল আমি ব্যাক্তিগত ভাবে আপনার সাথে কথা বলে ছিলাম, আপনাকে খুব শ্রদ্ধা এবং ভালবাসতাম । আপনার রাগ হতেই পারে কিন্তু এখনও আমি বলবো আপনি ঠিক করেন নি । রাগ হয়েছিল দল ত্যাগ করে নিশ্চুপ থাকতে পারতেন সেটা না করে বিজেপি তে যোগদান ??? যা হয়েছে সেটা ঠিক করা যাবে না দিদি আমাদের মা আপনাকে ক্ষমা করে কাছে টেনে নিয়েছেন সেই মর্যাদা রাখবেন এই প্রার্থনা রইল আপনার কাছে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত