সত্যি হল নজরবন্দির খবর, তৃণমূলে ফিরলেন অনুতপ্ত রাজীব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সত্যি হল নজরবন্দির খবর। অবশেষে আরও এক নেতার ঘরওয়াপসি তৃণমূলে। দিল্লিতে গিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী তথা ডুমুরজলার প্রাক্তন বিধায়ক দলে ফিরলেন ত্রিপুরায় গিয়ে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বিজেপিকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন রাজীব।

আরও পড়ুনঃ উৎসবের রাতে অটোয় চেপে এলাকা টহল দেবে পুলিশ , সঙ্গে অ্যান্টি ক্রাইম টিম

জানালেন তিনি লজ্জিত ও অনুতপ্ত।রবিবার দুপুরে সবুজ পাঞ্জাবি পরে হোটেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আগরতলার সভার উদ্দেশে রওনা হন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে সেইসময় বিশেষ কিছুই বলতে চাননি রাজীব।

জানিয়েছেন, সভামঞ্চেই সবটা জানাবেন তিনি। ঠিক তেমনটাই করলেন। সভামঞ্চে প্রকাশ্যে বারবার নিজের ভুল স্বীকার করে নিলেন। বললেন, ‘অভিমানে ভুল করেছিলাম। রাগের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় অভিষেক আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমি শুনিনি। আমাকে ভুল বোঝানো হয়েছিল।

সত্যি হল নজরবন্দির খবর, তৃণমূলে ফিরলেন অনুতপ্ত রাজীব

যেদিন বুঝতে পেরেছি, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আজকে আমি লজ্জিত, অনুতপ্ত।’৩১ জানুয়ারি বিজেপিতে গিয়েছিলেন রাজীব। ৯ মাসের মধ্যেই মোহভঙ্গ হওয়ায় ৩১ অক্টোবর ঘরের ছেলে রাজীব ঘরে ফিরলেন।

সত্যি হল নজরবন্দির খবর, তৃণমূলে ফিরলেন অনুতপ্ত রাজীব
সত্যি হল নজরবন্দির খবর, তৃণমূলে ফিরলেন অনুতপ্ত রাজীব

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত