নজরবন্দি ব্যুরোঃ ছুটির মেজাজে আবারও দেখা গেল রাজ-পুত্রকে। জন্ম নেওয়ার পর থেকেই সংবাদের শিরনামে শুভশ্রী- রাজের সন্তান যুবান ।যদিও রাজ চক্রবর্তীর কোলেই তাঁকে বেশি দেখা যায়। কখনও ছবি ,কখনও আবার ভিডিও দুটোই পোস্ট করে সঙ্গে আপডেটও দেন তাঁরা । মিষ্টি যুবানকে দেখতে অবশ্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।
আরও পড়ুনঃ পিকের থেকে টাকা নিয়ে দলবিরোধী কাজ! বিজেপি-র গোষ্ঠীদ্বন্দে রণক্ষেত্র বসিরহাট।
আজও ছুটির মেজাজে স্যোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করলেন পরিচালক রাজ । আজ সাতসকালে একরত্তি কে নিয়ে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, সকালে উঠে ছেলের সঙ্গে খেলতেই হয় তাঁকে। বাবা হওয়ার পর যে রুটিন বদলে গিয়েছে, সেটাই জানান রাজ। তবে ছেলের সঙ্গে সময় কাটাতে যে ভালোবাসেন, তা এই ছবিগুলোই বলে দিচ্ছে।
কখনও মুখে হাত বুলিয়ে দিচ্ছে মিষ্টি যুবান, তো কখনও ফ্লাইং কিস দিচ্ছেন রাজ। এভাবেই সকালে খেলায় মেতেছে বাপ-ছেলে দুজনেই ! তবে এখন থেকেই যে যুবানের প্রছুর অনুগামী তৈরী হয়েছে তা দেখা বলাই বাহুল্য। তার ছবি শেয়ার করার কয়েক সেকেন্ডের মধ্যেই লাইকের বন্যা বইতে শুরু করে। ছোট্ট যুবানকে দেখতে পেয়ে তাকে আদরে ভরিয়ে দেন নেটিজেনরা।
ছুটির মেজাজে আবারও দেখা গেল ‘রাজপুত্র’ কে! তবে অনেকেই বলছেন, ছোট্ট যুবানের এত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঠিক নয়। নেটিজেনের মধ্যেই রয়েছেন একজন হবু ডাক্তার । তিনি পরামর্শ দিয়েছেন, সদ্যোজাতর এত ছবি তার ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে। ওই নেটিজেন লেখেন, “বাচ্চাটি আরেকটু বড় হোক তারপর ছবি তুলবেন । আর যদি এখন ছবি তোলেনও তাহলে একটু দূর থেকে ছবি তুলবেন।
অতিরিক্ত ছবি তুললে ওর স্কিন এবং শরীরের ভেতরে অনেক ক্ষতি হতে পারে। একজন would be ডাক্তার হিসেবে এইটুকু সচেতনতা আপনাদের দিলাম। প্রয়োজনে আপনারা যে ডাক্তারদেরকে দেখান তাদের কাছেও জিজ্ঞাসা করে নিতে পারেন। যুবানের ভাল চাই।” তবে তার মতামতের সপক্ষে অনেকেই একই পরামর্শ দিয়েছেন । তবে এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি পরিচালক রাজ চক্রবর্তী ।



