এবার করোনায় আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনায় আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। আজ দুপুরে নিজেই টুইট করে জানান সে কথা, আসে।আমি আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যন্য সদস্যরাও প্রত্যেকে কোভিড টেস্ট করিয়েছেন।

আরও পড়ুনঃ এবার করোনায় আক্রান্ত হলেন মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

খুব কঠিন সময় আমাদের জন্য। রাজের পত্নী অভিনেত্রী শুভশ্রী মা হতে চলেছেন আর কিছু দিনের অপেক্ষা তাই এর মধ্যে রাজ এর খবর পরিবারের অন্য সদস্যদের মনে আতঙ্ক তৈরি করেছে।সম্প্রতি শুভশ্রীর সাধ এর অনুষ্ঠান হয়েছে।

খুব ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ছাড়া কেউই উপস্থিত ছিলেন না। অভিনেত্রী মা হবেন বলে বাড়িতে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হচ্ছিল। বাইরে থেকে আনা জিনিসপত্র ঠিকমতো স্যানিটাইজ করা থেকে শুরু করে খাবার-দাওয়ারের উপর কড়া নিষেধাজ্ঞা মানা.. সবই। কিন্তু এতকিছু সত্ত্বেও এড়ানো গেল না করোনার হানা!  

বিস্তারিত আসছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত