তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, আর মাত্র দু’দিন পর ঝেঁপে বৃষ্টি রাজ্যজুড়ে

বর্তমানে সূর্য্যিমামার দাপটে আপামর বঙ্গবাসীর স্বভাব 'চাতক' হয়ে রয়েছে অনেকদিন ধরেই। কিন্তু, সেখানে 'অমৃত মেঘের বারি' কবে দেখা দেবে সেজন্য অধীর অপেক্ষায় আট থেকে আশি সকলেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লালন লিখেছিলেন, ‘অমৃত মেঘের বারি, মুখের কথায় কি মেলে, স্বভাব চাতক না হলে’। বর্তমানে সূর্য্যিমামার দাপটে আপামর বঙ্গবাসীর স্বভাব ‘চাতক’ হয়ে রয়েছে অনেকদিন ধরেই। কিন্তু, সেখানে ‘অমৃত মেঘের বারি’ কবে দেখা দেবে সেজন্য অধীর অপেক্ষায় আট থেকে আশি সকলেই।

আরও পড়ুন: নতুন সরকারের সংসদে বিশেষ অধিবেশন ২৪ জুন থেকে, হবে স্পিকার নির্বাচন

তীব্র গরমে যখন হাজেহাল উত্তর থেকে দক্ষিণ, তখন সুসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে জানানো হল। একই সঙ্গে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তবে, মাঝের দু’দিন তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, আর মাত্র দু'দিন পর ঝেঁপে বৃষ্টি রাজ্যজুড়ে

তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, আর মাত্র দু’দিন পর ঝেঁপে বৃষ্টি রাজ্যজুড়ে

আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৭ শতাংশ। যদিও বাঁকুড়ায় তাপমাত্রা ৪১ ডিগ্রি, দার্জিলিংয়ে ২২ ডিগ্রি। উত্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মঙ্গল, বুধে দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিনে বরং তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, আর মাত্র দু'দিন পর ঝেঁপে বৃষ্টি রাজ্যজুড়ে
তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, আর মাত্র দু’দিন পর ঝেঁপে বৃষ্টি রাজ্যজুড়ে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর