Weather Update: গরমে পুড়ছে বাংলা! দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমে পুড়ছে বাংলা! সকাল থেকেই রোদের দাপট। তীব্র দাবদাহের মাঝেই এল স্বস্তির খবর! সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণের আট জেলায় ঝাঁপিয়ে নামবে বৃষ্টি। পাশাপাশি সামান্য কমবে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: বিরল যোগে প্রচুর লাভ, জানুন শুক্রবারের রাশিফল

প্রসঙ্গত, ঝড় বৃষ্টির দাপট কাটিয়ে ফের বঙ্গে গরমের দাপট! সকাল হতে না হতেই দক্ষিণবঙ্গ সহ কলকাতায় রোদের তাপ প্রখর! এখন অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। সকাল থেকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি সকাল থেকেই বঙ্গে তাপপ্রবাহ! অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পরবে একাধিক রাজ্যে। কিন্তু বঙ্গে সেইভাবে প্রভাব পরবে না মোকার। পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল হাওয়া অফিস।

গরমে পুড়ছে বাংলা, দক্ষিণের আট জেলায় ঝাঁপিয়ে নামবে বৃষ্টি
গরমে পুড়ছে বাংলা, দক্ষিণের আট জেলায় ঝাঁপিয়ে নামবে বৃষ্টি

কিন্তু এবার তীব্র দাবদাহের মধ্যেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানায়, সপ্তাহের শেষে দক্ষিণের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তাছাড়াও শনিবার কলকাতা-সহ আট জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারও দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থাকবেই বাংলায়। তবে বৃষ্টির প্রভাবে আগামী তিনদিন বঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

গরমে পুড়ছে বাংলা, দক্ষিণের আট জেলায় ঝাঁপিয়ে নামবে বৃষ্টি

আজ, শুক্রবার, সকাল কলকাতায় মূলত আকাশ পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে।

গরমে পুড়ছে বাংলা, দক্ষিণের আট জেলায় ঝাঁপিয়ে নামবে বৃষ্টি

গরমে পুড়ছে বাংলা, দক্ষিণের আট জেলায় ঝাঁপিয়ে নামবে বৃষ্টি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন