Floods in Nepal: ভারী বৃষ্টি-ভূমিধ্বস ও বন্যায় বিপর্যস্ত নেপাল, মৃত কমপক্ষে ১৪!

ভূমিধসের কারণে মৃতের সংখ্যা ৮ জন, বজ্রপাতে ৫ জন ও প্লাবনের জেরে ১ জন প্রাণ হারিয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত ২৪ ঘণ্টায় নেপালে ভারী বৃষ্টি, ভূমিধস এবং আকস্মিক বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে রয়েছে ২ জন শিশুও। বেশকিছু জায়গায় বজ্রপাতের কারণেও মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, বর্ষার কারণে ভারী বর্ষণ হচ্ছে নেপালে। যার জেরে পার্বত্য এলাকায় নামছে ধস। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত, মন্তব্য রাষ্ট্রপতির

ভূমিধসের কারণে মৃতের সংখ্যা ৮ জন, বজ্রপাতে ৫ জন ও প্লাবনের জেরে ১ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। যেমনটা জানা গিয়েছে, ধস ও বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা লামজুং জেলার।এবিষয়ে লামজুংয়ের জেলাশাসক বুদ্ধ বাহাদুর গুরুং জানিয়েছেন, লামজুং জেলায় রাতভর একটানা বৃষ্টিতে ভূমিধসে ভেসে গিয়েছে তিনটি বাড়ি। গতকাল সেখানে ২ শিশু-সহ মৃত্যু হয়েছে আরও ৪ জনের। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩৩ টি জেলা।

ভারী বৃষ্টি-ভূমিধ্বস ও বন্যায় বিপর্যস্ত নেপাল, মৃত কমপক্ষে ১৪!

এই বিষয়ে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ‘বর্ষা শুরুর পর থেকেই ভারী বৃষ্টি ও ভূমিধসের জন্য এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। সেই সঙ্গে বজ্রপাতে মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে ৩৩ টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত ১৭ দিনে ১৪৭ টি বৃষ্টি সংক্রান্ত রেকর্ড ঘটনা ঘটেছে।

ভারী বৃষ্টি-ভূমিধ্বস ও বন্যায় বিপর্যস্ত নেপাল, মৃত কমপক্ষে ১৪!

ভারী বৃষ্টি-ভূমিধ্বস ও বন্যায় বিপর্যস্ত নেপাল, মৃত কমপক্ষে ১৪!

প্রসঙ্গত, প্রতি বছরই নেপালে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে শত শত মানুষ মারা যায়। জুনের মাঝামাঝি সময়ে বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষার মৌসমে দেশের বেশিরভাগ পার্বত্য অঞ্চলেই এটা একটা সাধারণ ঘটনা। প্রতি বছর বর্ষার এই সময় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরছাড়া হয় বহু সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন