আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবার বাংলার ওপর দিয়েই গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখাও গিয়েছে। আজও দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। সিকিম ও কালিম্পঙের বিস্তীর্ণ এলাকায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। আর এবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবার মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, উত্তরের বাসিন্দাদের পাশে থাকার জন্য অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বহু পর্যটক আটকে রয়েছেন সিকিমে। তবে কতজন আটকে আছেন এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
ক্রমশ বাড়ছে বৃষ্টির দাপট! বাংলাসহ একাধিক রাজ্যে অবিরাম বৃষ্টির জের। ক্রমশ জলধারণের ক্ষমতা কমছে মাইথন ও পাঞ্চেত জলাধারের। যার ফলে জল ছাড়ল ডিভিসি। আর এই জল ছারার ফলে বন্যার পরিস্থিতির আশঙ্কা রয়েছে বাংলার সাত জেলায়। রীতিমত উদ্বিগ্ন প্রশাসন!