তারকাদের নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং নতুন কিছু ঘটনা নয়। আপনি তারকা আপনাকে নিয়ে কমবেশি চর্চা হবেই। সময়ের সঙ্গে সঙ্গে এর সাথে নিজেকে মানিয়ে নেয়। জল মাথার ওপর দিয়ে গেলে কখন গর্জে ওঠেন তারকারা। এবার বেনজির ট্রোলিং এর সাক্ষী হলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। সমাজমাধ্যমে তো বটেই বাড়ির ল্যান্ডলাইনেও লাগাতার হুমকির ফোন আসছে।



আরও পড়ুন : ফের চরমে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত, কি হুঁশিয়ারি দিল রাজভবন?
“ভোটের মুখে প্রোপাগান্ডা ছবি। সুচিত্রার নাতনি হয়ে কি করে রাজি হলেন?” সোজাসুজি বলা হয়েছে, “আপনাকে তো কলকাতাতেই থাকতে হবে।” হিন্দি ছবি ‘মা কালী’তে অভিনয়ের কথা কয়েকদিন আগেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। ১৯৪৬ সালের ‘ক্যালকাটা কিলিংস’ প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এই কথা প্রকাশ্যে আসতেই বাধল গোল।
Rewind to the roots of the Ghosh Family, 78 years back. Today, we unveil the poster that ignited a timeless tale. Join us on this journey! #MaaKaali@Vishwaprasadtg @VijayYelakanti @Abhishek_asitis @VivekKuchibotla #Kritiprasad @IamAnuragHalder @rooshindalal @kiranganti22… pic.twitter.com/JeTwQWZ82W
Related News‘একটা সরি বললেই সব মিটত!’ শাহরুখকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিজিৎহঠাৎ অসুস্থ পৌষালী ব্যানার্জি, মাঝরাতে হাসপাতালে ভর্তি—কী বলছে পরিবার?— raima sen (@raimasen) March 12, 2024
বাংলা- হিন্দি দুই ভাষাতেই অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে ফোনে। পাচ্ছেন লাগাতার হুমকি। লোকসভা নির্বাচনের আগে এরকম ছবি কেন? বর্তমানে অভিনেত্রী যদিও মুম্বাইতে, কিন্তু কলকাতায় তাঁর মা- বাবার জন্য চিন্তায় রয়েছেন তিনি। যদিও এখনই কোন আইনি জটিলতার মধ্যে যাবেন না বলেও জানিয়েছেন তিনি। তবে আক্রমণ মাত্রা ছাড়ালে তখন পুলিশের দারস্থ হতে হবে।

ভোটের মুখে হিন্দু ভাবাবেগে আঘাত! লাগাতার উড়ো হুমকিতে ভয়ে রাইমা
কেরিয়ারে এমন অভিজ্ঞতা প্রথম অনুভব করলেন অভিনেত্রী। আপাতত ছবিটির টিজার- ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছে। পুরো ছবি না দেখেই কেন মানুষ এমন প্রতিক্রিয়া করেন সেই বিষয়ে আশাহত অভিনেত্রী সেটা তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। প্রসঙ্গত গত বছরও বিবেক অগ্নিহোত্রীর ‘ভ্যাক্সিন ওয়ার’ ছবিটি নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ছবিটি বেরোনোর পর সবাই চুপ করে যায়।









