ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা রেলের শিয়ালদহ শাখায়। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। ঘুরপথে চলবে কিছু দূরপাল্লার ট্রেন। নৈহাটি-ব্যান্ডেল শাখার গরিফা স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই শনিবার রাত সাড়ে ১১টা থেকে আগামিকাল রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। যার জেরেই ২৭ ও ২৮ তারিখ বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। যার ফলে ভোগান্তির শিকার হতে চলেছে রেলযাত্রীরা।
আজ ২৭ তারিখ শনিবার বাতিল তালিকায় থাকছে বেশ কিছু লোকাল ট্রেন যেমন, নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫৫৭/ ডাউন ৩৭৫৫। শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০। শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬।কল্যাণী সীমান্ত – নৈহাটী: ডাউন ৩১১১৯২।



এছাড়াও আগামিকাল ২৮ তারিখ রবিবার যে সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকছে সেগুলি হলো, নৈহাটি-ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫ /ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬, ৩৭৫২৮ । শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৩ / ডাউন ৩১৮১২, ৩১৮১৪। শিয়ালদহ-শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩ / ডাউন ৩১৫১৪, ৩১৫১৬। শিয়ালদহ-রানাঘাট: আপ ৩১৬১১ / ডাউন ৩১৬১৪। নৈহাটি-কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩/ ডাউন ৩১৩১৪, ৩১৩১৬।
রানাঘাট-নৈহাটি: আপ ৩১৭১১/ ডাউন ৩১৭১২ ।
শুধু তাই নয়, লোকাল ট্রেন ছাড়াও ঘুরপথে চলবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ২৮ তারিখ রবিবার যে সমস্ত দূরপাল্লার ট্রেন গুলি ঘুরপথে চলবে সেগুলি হলো, বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস(১৩১০৬), যোগবানী – কলকাতা এক্সপ্রেস(১৩১৬০), গোরখপুর – কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস(১৫০৫০), মালদহ টাউন – শিয়ালদহ গৌড় এক্সপ্রেস(১৩১৫৪), জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস(১৩১৮৬)।


ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন
পাশাপাশি দেরিতে চলবে যে সমস্ত ট্রেন গুলি, নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস(১৩১৪২) ৩০০ মিনিট দেরিতে চলবে। সহরশা শিয়ালদহ এক্সপ্রেস(১৩১৬৪) ২১০ মিনিট দেরিতে চলবে। বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস (১৩১৯০) ২৭০ মিনিট দেরিতে চলবে। রাধিকাপুর শিয়ালদহ এক্সপ্রেস(১৩১৪৬) ১২০ মিনিট দেরিতে চলবে।

তবে, প্রায় প্রতি সপ্তাহেই কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও রেললাইন রক্ষণাবেক্ষণ। বারবার এই রেলের কাজের জন্য যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। আসলে কবে মিটবে এই সমস্যা সেই প্রশ্নই ঘোরাফেরা করছে প্রত্যেক নিত্য রেল যাত্রীদের মুখে। কখনো কখনো যাত্রীদের ক্ষোভ উগড়ে দিতে দেখা গেছে শিয়ালদহ স্টেশনে।







