ইডেনে রাতে ম্যাচ, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

Eden: উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। খেলা শেষের পর দর্শকদের ফিরতে যাতে কোনো অসুবিধা না হয় সে কারণে এই তিনদিন বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই তিনদিন রাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের ইএমইউ ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে রওনা দেবে বারাসাতের উদ্দেশে।

আরও পড়ুন: লিগ টেবিলে সপ্তম স্থানে মুম্বাই, ফের রোহিতকে অধিনায়ক করার ডাক এম আই ফ্যানদের

kkr 3

অপর আর একটি ট্রেন রাত ১২:০২ মিনিটে বিবাদি বাগ থেকে রওনা দেবে বারুইপুরের উদ্দেশে। যে হেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

rail

যে ট্রেনটি বারাসত যাবে সেটি প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে রাত ১টা নাগাদ।

ইডেনে রাতে ম্যাচ, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

eden

অপর ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ ও সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিটে। দু’টি ট্রেনই ১২ কোচের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর