লিগ টেবিলে সপ্তম স্থানে মুম্বাই, ফের রোহিতকে অধিনায়ক করার ডাক এম আই ফ্যানদের

Rohit Sharma: ‘হামারে ক্যাপ্টেন ক্যায়সা হো, রোহিত শর্মা য্যায়সা হো”

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। আইপিএলের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। দর্শকদের কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে। বল হাতে উইকেট পাচ্ছেন না। বড় রান এখনও পাননি হার্দিক। বিগ হিটিংয়ের জন্য একসময়ে বিখ্যাত ছিলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: আইপিএলে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল

rohit2 1

সেই ক্ষমতাও কি হারাতে চলেছেন তিনি? এই প্রশ্ন উঠে গিয়েছে এবার। অপর দিকে ফের একবার রোহিত শর্মাকে অধিনায়ক করার জন্য ফ্যানদের স্লোগান উঠল জোর কদমে। সোমবার সোয়াই মান স্টেডিয়ামে কাছে রাজস্থানের রীতিমতো পর্যদুস্ত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

rohit1 2

এর মধ্যেই স্টেডিয়াম থেকে ফেরার সময় একদল সমর্থকের মুখে শোনা গেল রোহিত শর্মাকে নিয়ে স্লোগান।সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় শোনা যায় ভক্তরা চিৎকার করে বলছে, ‘হামারে ক্যাপ্টেন ক্যায়সা হো, রোহিত শর্মা য্যায়সা হো” মুম্বই দলের বাস তখন ট্রাফিক জ্যামে আটকে।

লিগ টেবিলে সপ্তম স্থানে মুম্বাই, ফের রোহিতকে অধিনায়ক করার ডাক এম আই ফ্যানদের

rohit3 1

এমনকী রোহিতকে ‘মুম্বইয়ের রাজা’ বলেও উল্লেখ করা হয়। পুরো ঘটনায় হেসে ভক্তদের দিকে হাত নাড়ান রোহিত। যেন ভক্তদের দাবিকে সমর্থন জানাচ্ছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন