তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ফের সিলমোহর নজরবন্দির খবরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের সিলমোহর নজরবন্দির খবরে, তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গত ৮ই সেপ্টেম্বর নজরবন্দি পোর্টালে প্রকাশিত হয়েছিল এই খবর। সেই খবর আজ বাস্তবায়িত হল। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে ফিরলেন তিনি। বিধানসভা নির্বাচনের ৩ মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের জেতার পর থেকেই বিজেপির সাথে তাঁর দূরত্ব বাড়ছিল।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিতে চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক, ফুলবদল শুধু সময়ের অপেক্ষা। (৪ই সেপ্টেম্বর প্রকাশিত সেই খবর)

এদিন তৃণমূলে ফিরে কৃষ্ণ কল্যাণী বলেন, “বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই। শুধু ষড়যন্ত্র রয়েছে। এটা দিয়ে রাজনীতি হয় না। উন্নয়ন করতে হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন,তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। ওনাকে দেখে আমি তৃণমূলে যোগ দিয়েছি।” এদিন নাম না করে বিজেপি সাংসদ সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগেন কৃষ্ণ। একসুরে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যেই ৪ বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। কৃষ্ণ কল্যাণীর তৃণমূল যোগের ফলে বিজেপির বিধায়ক সংখ্যা নেমে এল ৭০-এ। 

krishna 1

উল্লেখ্য, কয়লা কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়ে বেরিয়ে এসে চমক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেছিলেন, এখনও ২৫ জন বিজেপি বিধায়ক লাইনে রয়েছেন, শুধু আমরা তাঁদের নিচ্ছি না। তবে যদি কেউ মনে করেন যে বিজেপি এলে উপনির্বাচন হবে না, তাঁদের আশ্বাস দিচ্ছি, প্রয়োজনে ওরা ইস্তফা দিয়ে লড়ে জিতে আসবে।”

তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ফের সিলমোহর নজরবন্দির খবরে।
তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ফের সিলমোহর নজরবন্দির খবরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত