তৃণমূলে যোগ দিতে চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক, ফুলবদল শুধু সময়ের অপেক্ষা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে যোগ দিতে চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। সূত্রের খবর চলতি মাসেই পদ্মফুল থেকে ঘাসফুলে যোগ দিতে চলেছেন তিনি। এদিন তাঁর পার্টি অফিসে ঢেকে দেওয়া হল রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছবি। এদিনের ঘটনায় কৃষ্ণর দলবদল নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে সম্ভাবনা। তৃণমূল সূত্রে খবর, বিধায়কের শিবিরবদল শুধু সময়ের অপেক্ষা।

আর পড়ুনঃ বামেদের ওপর আক্রমন অব্যাহত বিজেপির, পার্টি অফিস ভাংচুর…জ্বলছে ত্রিপুরা!

উল্লেখ্য, কয়লা কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়ে বেরিয়ে এসে চমক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেছিলেন, এখনও ২৫ জন বিজেপি বিধায়ক লাইনে রয়েছেন, শুধু আমরা তাঁদের নিচ্ছি না। তবে যদি কেউ মনে করেন যে বিজেপি এলে উপনির্বাচন হবে না, তাঁদের আশ্বাস দিচ্ছি, প্রয়োজনে ওরা ইস্তফা দিয়ে লড়ে জিতে আসবে।”

তাঁর সেই বক্তব্যের সমর্থনে এদিন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিজেপি-র লোকেরাই ওদের ঘরের খবর দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি-র আরও ২৫ জন বিধায়ক পা বাড়িয়ে রেখেছেন। এতে মজা পাচ্ছি। টিভিতে শুভেন্দু-দিলীপবাবুদের সঙ্গে ওঁদের ওঠাবসা দেখি। ওঁদের বলে রাখা হয়েছে, এখন থাকুন। দলে যা যা হচ্ছে খবর দিন।”

তৃণমূলে যোগ দিতে চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী।

kkk

এদিকে দিন কয়েক আগেই জেলা বিজেপির সমস্ত কর্মসূচী থেকে বিরত থাকার ঘোষণা করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। একদা যে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত ধরে পদ্মে যোগ দিয়েছিলেন তিনি এখন তাঁর সঙ্গেই দেখা দিয়েছে বিরোধ। সূত্র বলছে,  চলতি মাসেই তৃণমূলে যোগ দিতে চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ। তৃণমূলের দাবি, আগামীদিনে উত্তর দিনাজপুরের ৯টি আসনেই ঘাসফুল ফুটবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত