নজরবন্দি ব্যুরোঃ বামেদের ওপর আক্রমন অব্যাহত বিজেপির, বাংলা থেকে সংগঠনের ভিত শক্ত করতে যাওয়া তৃণমূল কংগ্রেস বারবার এই অভিযোগ করে এসেছে গত কয়েক মাসে। ২১ শে জুলাইয় থেকে ৫ই সেপ্টেম্বর সে রাজ্যে মমতার দল যা যা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে প্রায় সবেতেই বাধা দিয়েছে বিপ্লব সরকার। কিন্তু এবার সিপিআইএমের ওপর শুরু হয়েছে হামলা।
আরও পড়ুনঃ উনি বাঘ সিংহ না ছাগল? মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমন দিলীপের!!


২ দিন আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর কনভয়ে হামলা চালিয়েছিল বিজেপি। লাঠি, বাঁশ নিয়ে হামলা হয় কনভয়ের গাড়ির ওপর। ত্রিপুরায় হামলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামের খোদ মানিক সরকার। পিছিয়ে না গিয়ে সম্মুখ প্রতিরোধ গড়ে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যান সিপিএম কর্মীরা।
গতকাল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর মিছিল-সমাবেশ ছিল ১৪ দফা কাজের দাবিতে। কিন্তু বাম সংগঠনের জমায়েতের খবর পেয়ে পাল্টা জমায়েত করে বিজেপি। বিজেপি কর্মীরা সিপিআইএমের স্থানীয় পার্টি অফিসের দোরগোরায় উত্তেজনা মূলক কথা বলতে থাকেন। এদিকে উদয়পুরের সেই পার্টি অফিস তখন ভর্তি বাম ছাত্র-যুবদের ভিড়ে।
প্রথম দিকে প্ররচনায় পা না দিলেও একসময় ধৈর্য্য হারান সিপিআইএমের যুবরা। নেতাদের নিষেধাজ্ঞা উড়িয়ে তেড়ে যান বিজেপি কর্মীদের দিকে। বিজেপি নেতা কর্মীরা ইট পাটকেল ছোঁড়েন বাম যুবদের লক্ষ্য করে, একজনের মাথা ফেটে যায়। ব্যাস… আর যায় কোথায়। তারপরেই কার্যত দৌড় করিয়ে-রাস্তায় ফেলে BJP পেটাল CPIM। রনে ভঙ্গ দিয়ে পালায় বিপ্লব বাহিনী। এই ঘটনায় যথেষ্ট ব্যাকফুটে চলে যায় ত্রিপুরা বিজেপি।


কিন্তু ঘটনার ২৪ ঘন্টা গড়াতে না গড়াতেই আবার হিংসা। বামেদের ওপর আক্রমন অব্যাহত বিজেপির। দেশের মন্ত্রী তথা ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিকের নেতৃত্বে আজ মিছিল করছিল বিজেপি। সেই মিছিল সোজা পৌঁছে যায় কাটালিয়ায় অবস্থিত সিপিআইএম লোকাল কমিটির পার্টি অফিসে। যে অফিস গত আড়াই বছর সন্ত্রাসের কারনে খুলতেই পারেনি সিপিআইএম। সেই তালাবন্ধ অফিসেই ভাংচুর চালায় বিজেপি কর্মীরা। পার্টি অফিসের সামনে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
বামেদের ওপর আক্রমন অব্যাহত বিজেপির, পার্টি অফিস ভাংচুর…গাড়িতে আগুন!
Tripura | Union MoS & BJP MP Pratima Bhoumik today led a procession in Kathalia. I have come to know that our local committee office which was locked for over 2.5 years has been damaged, attacked. Our vehicles were vandalized, 1 vehicle was set on fire: Bijan Dhar, CPI (M) pic.twitter.com/VlMNqqEU8E
— ANI (@ANI) September 8, 2021








