নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ওপেনার কেএল রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল ইতিহাস লিখলেন দক্ষিণ আফ্রিকায়। তাঁদের শতরানের পার্টনারশিপে রবিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারতের ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। কি সেই রেকর্ড? রাহুল এবং মায়ানক এদিন ১১৭ রান এর পার্টনারশিপ গড়ে তোলেন যা ভারতীয় ক্রিকেটে তৃতীয় ওপেনিং জুটির ১০০ রানের পার্টনারশিপ ।
আরও পড়ুনঃ এবার বিরাটের একদিনের অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে মন্তব্য করলেন শাস্ত্রী
এর আগে ২০০৭ সালে ওয়াসিম জাফর ও দীনেশ কার্তিক ১৫৩ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এরপর ২০১০ এ গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র শেবাগ ওপেনিং জুটিতে করেছিলেন ১৩৭ রান। ময়াঙ্ক এদিন ৬০ রান করে লুঙ্গি নিদির বলে এলবিডব্লিউ হয়ে যান। ময়ঙ্ক তাঁর টেস্ট কেরিয়ায়ে ৬ নম্বর হাফ-সেঞ্চুরি করেন। অপর দিকে ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে ভারত প্রথম দিনের শেষেই দারুণ জায়গায়।

রোহিত শর্মা ছিটকে যাওয়ায় তিনিই প্রোটিয়াদের দেশে ভারতীয় দলের সহ অধিনায়ক। আর প্রথম টেস্ট খেলতে নেমেই হাঁকালেন দুরন্ত শতরান। সুধু তাই নয় টেস্টে নিজের সপ্তম শতরান করে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি। মাঠে বল গড়ানোর আগেই ভারত-দক্ষিণ আফ্রিকার এই সিরিজ নিয়ে আলোচনা চলছিল একটু বেশিই। প্রথমত, মাঠের বাইরের বিতর্ক দূরে ঠেলে রেখে ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমর্থকরা।
সেঞ্চুরিয়নে চালকের আসনে টিম ইন্ডিয়া, রাহুল-ময়াঙ্ক গড়লেন নয়া ইতিহাস
পাশাপাশি কোহলির হাত ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের মিরাকল ঘটবে কি না, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। আর এতসব প্রত্যাশার চাপ নিয়েও শুরুটা ভাল করল ভারতীয় দল । খেলার প্রথম দিনই তাই তৈরি হল এই নয়া রেকর্ড। এবার দেখার ব্যপার হল আগামী কাল সকালে খেলার প্রথম ঘণ্টা কি ভাবে কাটান রাহানে আর রাহুল।
ভারত: ২৭২/৩ (রাহুল-১২২, মায়াঙ্ক-৬০, এনগিডি-৪৫/৩)
প্রথম দিনের খেলা শেষ



