রাহুল গান্ধীর প্রতিশ্রুতি কৃষকদের! ‘ক্ষমতায় এলে কৃষি আইন তুলে দেবে কংগ্রেস’!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাহুল গান্ধীর প্রতিশ্রুতি কৃষকদের! কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিলেন পাঞ্জাব কৃষকদের। তিনি বলেন কৃষি আইন প্রত্যাহার করে নেবেন কেন্দ্রে কংগ্রেস ফের ক্ষমতায় এলে। তার বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেঙে ফেলতে চাইছেন দেশের খাদ্য প্রক্রিয়াকরণ, ন্যূনতম সহায়ক মূল্য ও পাইকারি বাজার- এই তিনটি স্তম্ভ কে। কৃষকরা কৃষি আইনের প্রতিবাদে রবিবার থেকে টানা তিন দিন শুরু করেছেন ট্রাক্টর মিছিল। এদিন তারই সূচনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানান,”ওদের একমাত্র লক্ষ্য হল MSP ও ফুড প্রকিওরমেন্ট কে ধ্বংস করে দেওয়া।

আরও পড়ুনঃ শত্রুপক্ষকে যোগ্য জবাব দিতে ভারতীয় সেনার হাতে এলো নতুন হাতিয়ার।

এই সরকারকে কখনো এটা করতে দেবে না কংগ্রেস।” রাহুল গান্ধী এদিন কৃষকদের প্রতিশ্রুতি দেন, “আমি গ্যারান্টি দিচ্ছি যে, যখনই কংগ্রেস ক্ষমতায় আসবে, আমরা এই কালা আইন মুছে ফেলব। আমরা নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করব আর এই কালা আইন মুছে ফেলব।” তীব্র হই হট্টগোলের মধ্যে দিয়ে সংসদে কৃষি বিল পাস হয় আইনে পরিণত হওয়ার পর থেকেই শুরু হয়েছে দেশজুড়ে বিরোধী ও কৃষক দের বিক্ষোভ।

কৃষকরা নিজেদের অবস্থান আরো স্পষ্টভাবে তুলে ধরতে শুরু করেছে কংগ্রেসের নেতৃত্বে খেতি বাঁচাও যাত্রা। বিক্ষোভকারীরা গত সপ্তাহে কৃষি আইনের বিরোধিতা করে ট্রাক্টর জ্বালান রাজধানীর ‘হাই সিকিউরিটি’ এলাকায় ইন্ডিয়া গেটের সামনে। স্লোগান ওঠে চারিদিকে ‘নয়া কানুন ওয়াপাস লো।’সেদিন দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলে নয়া কৃষি আইনের প্রতিবাদে। বিক্ষোভের নেতৃত্বে ছিল কংগ্রেস এবং তাদের সহযোগী দল গুলি।

রাহুল গান্ধীর প্রতিশ্রুতি কৃষকদের! তবে হরিয়ানা এবং পাঞ্জাব কৃষকেরা পথে নামে বড় সংখ্যায়। দিল্লি থেকে তামিলনাড়ু চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অথবা শুধুই স্লোগান। পুলিশ আটক করেছে একাধিক জায়গায় বিক্ষোভকারীদের। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে চলা তীব্র কৃষক বিক্ষোভের মধ্যেই জোরালো সওয়াল করেন কৃষি বিলের পক্ষে। শুধু তাই নয়, যারা বিরোধিতা করছে কৃষি বিলের তাদের তিনি তীব্র ভাষায় ভৎসনা ও করেন। তিনি বলেন, “কৃষি বিলের বিরোধিতা যারা করছেন, তারা কৃষকদের অপমান করছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত