উত্তরপ্রদেশে মঙ্গলবার ২ জুলাই এক ধর্মীয় অনুষ্ঠান থেকে হাজার হাজার মানুষ হুড়োহুড়ি করে বের হবার সময় ১২১ জনের বেশি পদদলিত হয়ে মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন। আর সেই মৃতদের পরিবারের পাশে রাহুল গান্ধী। মৃতদের মধ্যে অনেক নারী ও শিশু আছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হিন্দু ব্যক্তিত্ব ভোলে বাবার একটি অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীরা অস্থায়ী তাঁবু থেকে তাড়াহুড়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন।

উল্লেখ্য, হাথরাসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে, উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। আরও অভিযোগ, আয়োজকরা ট্রাফিক ম্যানেজমেন্টে যেমন সহযোগিতা করেননি তেমনই পদপিষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন।

এই ঘটনা নিয়ে তোলপাড় দেশের রাজনীতি। আর এবার হাথরাসে পদপিষ্টদের সঙ্গে দেখা করতে যাবেন রাহুল গান্ধী। আজ কংগ্রেসের তরফে একথা জানিয়েছেন কং সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি জানান, “হাথরাসের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জন্য হাথরাসে যেতে চাইছেন লোকসভার বিরোধী দলনেতা”।
হাথরাসের ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাহুল গান্ধী, যাবেন দেখা করতে

কিন্তু এখন চলছে সংসদে অধিবেশন। ফলে কবে নাগাদ রাহুল গান্ধী সেখানে যেতে পারবেন সে নিয়ে সংশয় আছে। কংগ্রেসের তরফেও এখন কোন তারিক নির্দিষ্ট করে জানানো হয়নি



