নজরবন্দি ব্যুরো: নির্ভয়ার ধর্ষক খুনিদের ফাঁসি হয় দীর্ঘ সাত বছরের লড়াইয়ে শেষে চলতি বছরের ২০ মার্চ এ। তখন আশার আলো জেগেছিল কিছুটা হলেও। ভাবা হয়েছিল, দুষ্কৃতীরা এমন নরকীয় কাজ করার আগে এই পরিণতি দেখে আগামী দিনে শিউরে উঠবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও হয়ে উঠলো নারকীয়। উত্তরপ্রদেশের হাতরাসের গণধর্ষণের ঘটনা দেখিয়ে দিল ফের আরেকবার চোখে আঙ্গুল দিয়ে আকাশকুসুম কল্পনা আজও এদেশের মেয়েদের নিরাপত্তা।
আরও পড়ুনঃ লকডাউনে বিমানের টাকা পুরো ফেরত পাওয়া যাবে, নির্দেশ দিল সুপ্রীম কোর্ট ।
হাতরাসের গণধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে ক্ষোভের আগুন জ্বলতে। রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি নিজেদের রাগ-ক্ষোভের কথা প্রকাশ করতে শুরু করেছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও।অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে লিখেছেন প্রিয়াঙ্কা, ‘ এই অসম্মান এবং অত্যাচার, ফাস্ট্রেশন, রাগ, কষ্ট, অসহায়তা …. সব ইমোশান যেন লুপ্ত- এ প্লে করছে।
এত ঘৃণা কেন? পুত্র সন্তানের মা-বাবারা কি শুনতে পারছেন? আইন কি বধির হয়ে গিয়েছে? কানে পৌঁছাচ্ছে না কান্নার শব্দ? আর কতজন নির্ভয়া হবেন? আর কত বছর এমনটা চলবে?’অনুষ্কা শর্মা লেখেন, ‘হাথরাস গণধর্ষণের ঘটনা শুনে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। আমি একান্ত ভাবে চাই এই নারকীয় ঘটনা যারা ঘটিয়েছে তাদের যেন কঠোরতম সাজা হয়। একটা ফুটফুটে জীবনকে এভাবে শেষ করে দিল… মেয়েটির পরিবারের জন্য পড়ে থাকল আমার এমন এক যন্ত্রণা যা কোনদিনও ঠিক হবে না।
‘কঙ্গনা রানাউত লেখেন, ‘আমার যোগী আদিত্যনাথ জির উপর অগাধ ভরসা আছে। ঠিক যেভাবে প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকদের ধর্ষণের জায়গায় নিয়ে গিয়ে গুলি করে মারা হয়েছিল, সেই একইভাবে ইমোশনাল, ইনস্টিংটিভ এবং ইম্পালসিভ ন্যায় বিচার চাই হাতরাস ঘটনার ও।’শিল্পা শেট্টি লেখেন, ‘একটা নবীন জীবন এমন নারকীয় ভাবে শেষ করে দেওয়া হল। আমি স্তম্ভিত। আমি প্রার্থনা করি, যে মেয়েটির জীবন এভাবে শেষ হয়ে গেল…. সে যেন ন্যায় বিচার পায়।
অনুমান ও করতে পারছিনা ওর পরিবার কি অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অন্ধকারের মধ্যেও আশা করছি এই ঘৃণ্য অপরাধে কঠোর শাস্তি পাবে। দেশের জেলের জায়গা আর আইনের সময় অযথা নষ্ট করা হবে না। ওর পরিবারের জন্য রইল আমার প্রার্থনা। ঈশ্বর ওদের শক্তি দিন।’এই নারকীয় ঘটনার প্রতিবাদ শুধুমাত্র প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, কঙ্গনা রানাওয়াত ও শিল্পা শেট্টি ই নন। তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন প্রীতি জিন্টা, রিতেশ দেশমুখ, জাভেদ আখতার এবং অন্যান্যরা।



