Rahul Gandhi: ‘সুপ্রিম’ স্বস্তি পেয়ে ‘খরচ’ মাত্র ১৩ শব্দ! কী বলছেন রাহুল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্ট আজ মোদী পদবী অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দু’বছরের জেলের সাজার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এবার রাহুল সাংসদ পদও ফিরে পেতে পারেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে। কিন্তু, সুপ্রিম কোর্টে স্বস্তি পাওয়ার পর কী ঠিক বললেন রাহুল?

আরও পড়ুন: জেলে যাচ্ছেন রাহুল গান্ধী! কী রায় সুপ্রিম কোর্টের?

গত ২৩ মার্চ সুরাত আদালত মোদী পদবি অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দু’বছর জেলের সাজা দেওয়ার নির্দেশ দেয়। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে আবেদন জানান। এর আগে অবশ্য রাহুলের স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় গুজরাত হাই কোর্ট। শুক্রবার কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিল।

 

এরপরই রাহুল গান্ধী একটি ট্যুইটে লিখেছেন, “যে পরিস্থিতির মুখেই পড়ি না কেন, আমার দায়িত্ব একই থাকবে। সেটা হল ভারতের ভাবধারাকে রক্ষা করা।” ইংরেজিতে দেখলে দেখা যাবে, মাত্র ১৩টি শব্দ ব্যয় করে এই বার্তাটি দিয়েছেন কংগ্রেস নেতা।

অন্যদিকে, রাহুলের সাজার উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর উচ্ছ্বসিত ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, এটি বিচারবিভাগের জয়। ভবিষ্যতে ইন্ডিয়া জোট একত্রে থেকে আরও শক্তিশালী হবে”।

Come What May...": Rahul Gandhi's 1st Reaction To Supreme Court Order

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “সত্যমেব জয়তে। রাহুল গান্ধীর বিরুদ্ধে যে জঘন্য ষড়যন্ত্র করা হয়েছিল, আজ প্রমাণিত হল এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, এই দেশে বিচারব্যবস্থা অটুট রয়েছে”।

‘সুপ্রিম’ স্বস্তি পেয়ে খরচ মাত্র ১৩ শব্দ! কী বলছেন রাহুল?
‘সুপ্রিম’ স্বস্তি পেয়ে খরচ মাত্র ১৩ শব্দ! কী বলছেন রাহুল?

‘সুপ্রিম’ স্বস্তি পেয়ে খরচ মাত্র ১৩ শব্দ! কী বলছেন রাহুল?

‘সুপ্রিম’ স্বস্তি পেয়ে খরচ মাত্র ১৩ শব্দ! কী বলছেন রাহুল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর