আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বুধবার মনোনয়ন পেশ করলেন রাহুল গান্ধী। মনোনয়ন পেশের আগে কালপেট্টা থেকে পদযাত্রা করেন তিনি। মনোনয়ন পেশের সময় রাহুলের সঙ্গে ছিলেন তাঁর বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এবারের লোকসভা নির্বাচনেও কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে লড়বেন রাহুল।
আরও পড়ুন: ‘খোলা আছে বিজেপির দ্বার, যোগ না দিলে ঠিকানা তিহাড়’, নতুন মামলা দায়েরের পর মহুয়া-উবাচ


মনোনয়ন জমা দিয়ে রাহুল গান্ধী বলেন, “এই নির্বাচন গণতন্ত্র এবং ভারতের সংবিধান রক্ষার লড়াই। একদিকে সেই শক্তি যারা দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করতে চায়। এবং অন্যদিকে, একটি শক্তি আছে যারা সংবিধানকে রক্ষা করছে এবং আমাদের দেশের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করে আসছে।”

#WATCH | Lok Sabha elections 2024 | Kerala: Congress party’s sitting MP and candidate Rahul Gandhi files his nomination from Wayanad
His sister and party’s general secretary Priyanka Gandhi Vadra is also present with him.
Related Newsঅবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে! বাংলায় বিজেপি জেতার পর বাংলাদেশকে জবাব দিল্লিরজেট ফুয়েলের আগুনে দামে চাপে বিমান সংস্থা, ৫০০০ কোটির প্যাকেজ দিল কেন্দ্রCPI has fielded Annie Raja from this seat and BJP has… pic.twitter.com/NoFpSbcLto
— ANI (@ANI) April 3, 2024
সঙ্গে তাঁর আরও সংযোজন, “কে কোন কাজ করছে তা মানুষের কাছে পরিষ্কার। আমি সব সময় চেষ্টা করে গিয়েছি ওয়েনাড়ের মানুষদের সমস্যাগুলিকে দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতে। এখানে মানুষ আর জন্তুজানোয়ারদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। মেডিকেল কলেজের ইস্যু আছে। এই লড়াইয়ে আমি ওয়ানাডের মানুষের পাশে আছি।”

প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ রাহুলের, দিলেন সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ের ডাক
২০১৯ সালের লোকসভায় কংগ্রেস দুর্গ হিসাবে পরিচিত আমেঠি থেকে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। এরপর কেরলের ওয়েনাড় থেকে জিতে সাংসদ হন তিনি। এবারও সেই কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে সুরেন্দ্র, সিপিআই প্রার্থী অ্যানি রাজা।










