নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ কৃষক আন্দোলনে ৭০০ এর অধিক কৃষকের মৃত্যু হয়েছে। কিন্তু সংসদে দাঁড়িয়ে কৃষি মন্ত্রী জানিয়েছিলেন সরকারের কাছে কোনও তথ্য নেই। তাই সরকারের কাছে মৃত কৃষকদের মধ্যে কয়েকজনের তথ্য জমা দিলেন রাহুল গান্ধী। সেইসঙ্গে সরকারের কাছে কংগ্রেস সাংসদের দাবী মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপুরণ দিক সরকার।
আরও পড়ুনঃ ওমিক্রন ভ্যারিয়েন্টের মাঝেই কমল দেশের করোনা সংক্রমণ
মঙ্গলবারেই কৃষকদের বিষয়ে লোকসভায় চর্চার জন্য অনুমতি চেয়ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, এক বছরের বেশী সমস্য ধরে চলা কৃষকদের আন্দোলনে ৭০০ এর অধিক কৃষকদের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে তিন কৃষি আইন প্রত্যাহার করেছেন। কিন্তু সরকারের কাছে শহীদ কৃষকদের সংখ্যার কোনও তালিকা নেই। এই কথা সংসদে দাঁড়িয়ে জানিয়েছেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
We found out that Punjab Govt has given Rs 5 Lakh compensation for around 400 farmers; also provided jobs for 152 of them. I have the list. We have made another list of 70 farmers from Haryana. Your govt says that you don't have their names: Congress MP Rahul Gandhi in Lok Sabha pic.twitter.com/mlnbZPlAs5
— ANI (@ANI) December 7, 2021
এদিন পাঞ্জাব সরকারের তরফে তৈরি করা ৪০০ জন কৃষকের তালিকা সংসদে পেশ করেন রাহুল গান্ধী। যোগ করেন হরিয়ানার ৭০ জন কৃষকদের নামও। তিনি বলেন, পাঞ্জাব সরকার ইতিমধ্যেই ৪০০ জন কৃষকদের ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। একইসঙ্গে ১৫২ জনকে চাকরী দেওয়ার কথাও সংসদে জানান কংগ্রেস সাংসদ। সেইসঙ্গে সরকার যেন কৃষকদের সমস্ত দাবি মেনে নেন। মৃত কৃষকদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই কথাও জানিয়েছেন তিনি। সরকারের তরফেও এদিনেও কোনও মন্তব্য মেলেনি। বরং সংসদে এবিষয়ে বিস্তারিত আলোচনার দাবিতে সরব হন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীরা।
মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপুরণ দিক সরকার, পুরণ হোক সরকারের দাবী
উল্লেখ্য, তিন্ন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি উপকন্ঠে প্রায় একবছর ধরে আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। দীর্ঘ আন্দোলনের পর তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। কিন্তু এমএসপির সুনিশ্চিতকরণ, বিদ্যুৎ বিল সহ একাধিক বিষয় নিয়ে আন্দোলন জারি রাখছে চান কৃষকরা। ইতিমধ্যেই কৃষকদের দাবী শোনার জন্য আবারও বৈঠকে বসতে চলেছে সরকার। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে পাঁচ জনের একটি প্রতিনিধি দল সরকারের সঙ্গে আলোচনা করবে।



