সোমবার সকালবেলা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল একটি মালগাড়ি। এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত বহু। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। ঘোষণা রেলমন্ত্রকের।
আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী



নতুন এই প্যাকেজের কথা ঘোষণা করলেন অশ্বিনী বৈষ্ণব। অপর দিকে এই দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গের দিকে রওনা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তরবঙ্গে পৌঁছেই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি খতিয়ে দেখবেন উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা যাচ্ছে ৫ টি বাদে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাকি বগি রওনা দিল মালদহের উদ্দেশে।
দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের জন্য দশটি বাস পাঠাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য শিলিগুড়ি থেকে কলকাতাগামী অতিরিক্ত বাস চালানো হবে খবর। অপর দিকে এই দুর্ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রাহুল গান্ধী।


রেল দুর্ঘটনার কারণ মোদি সরকারের অব্যবস্থা, কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট প্রসঙ্গে বললেন রাহুল

কংগ্রেস কর্মীদের নির্দেশ ্দিয়েছেন সহযোগিতার। এদিন এই দুর্ঘটনার দায় মোদি সরকারের কাঁধেই ঠেললেন তিনি। রাহুলের কথায়, “গত ১০ বছরে বেড়েছে রেল দুর্ঘটনা। কারণ মোদি সরকারের অব্যবস্থা। মোদি সরকারের দোষেই প্রাণ হারাচ্ছে আমজনতা।”







